দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:০১
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

দেশছাড়া ২ হাজারেরও বেশি আফগান এখনও আমিরাতের আটককেন্দ্রে: এইচআরডব্লিউ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 339 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

এসব আফগানদের অন্যত্র পুনর্বাসন বা শরণার্থী মর্যাদা পাওয়ার আইনি পথও খোলা নেই বলে জানিয়েছে তারা।

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত হিউম্যানিটারিয়ান সিটিতে থাকা আফগানদের বেশিরভাগই হতাশা এবং নানা ধরনের মানসিক অসুস্থতায় ভুগছেন, তারা আইনি পরামর্শের সুযোগ পাচ্ছেন না এবং তাদের শিশুরাও পর্যাপ্ত শিক্ষা সুবিধা পাচ্ছে না।

“তাদের বসবাসের পরিস্থিতিরও ব্যাপক অবনতি হয়েছে। আটকরা (কেন্দ্রে) ব্যাপক ভিড়, অবকাঠামো ক্ষয় এবং পোকামাকড়ের উপদ্রবের কথাও জানিয়েছেন,” আবু ধাবির ওই কেন্দ্র প্রসঙ্গে এইচআরডব্লিউর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

এ বিষয়ে এইচআরডব্লিউ আমিরাতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তারা সাড়া দেয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আফগানদের অন্যত্র পুনর্বাসনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তর এক চিঠিতে মানবাধিকার সংস্থাটিকে জানিয়েছে, আমিরাতের হিউম্যানিটারিয়ান সিটিসহ অন্যত্র থাকা ‘উপযুক্ত’ আফগানদের পুনর্বাসনে যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী’ অঙ্গীকার রয়েছে।

আমিরাতের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ২০২১ সালের অগাস্টে তালেবান কাবুল দখলে নেওয়ার পর আফগানিস্তান ছাড়া হাজারও শরণার্থীকে তারা তাদের দেশে অস্থায়ীভাবে থাকার সুযোগ করে দিচ্ছেন।

“দেশছাড়া আফগানরা যেন নিরাপত্তা ও মর্যাদা নিয়ে থাকতে পারে, তা নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতিবদ্ধ; তাদের পুনর্বাসনে আবু ধাবি মার্কিন দূতাবাসের সঙ্গে কাজ করছে,” বলেছিলেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ বছরের যুদ্ধ শেষে ২০২১ সালের অগাস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সমাপ্তির বিশৃঙ্খলাপূর্ণ সময়ে একাধিক বেসরকারি গোষ্ঠী ও আমিরাতের সেনাবাহিনী কয়েক হাজার আফগানকে উড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসে।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পরও বেসরকারি অনেক গোষ্ঠীরই ভাড়া করা বিমান চালু ছিল, সেসব ফ্লাইটেও অনেক আফগান দেশ ছাড়েন।

ওই দেশছাড়া আফগানদের আমিরাতের হিউম্যানিটারিয়ান সিটি ও তাসামিম ওয়ার্কার্স সিটিতে রাখা হয়, সেখানকার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোকে শরণার্থীদের বাসস্থানে রূপান্তর করা হয়। পরে সেখান থেকে অনেকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্যান্য দেশে পুনর্বাসিত হন।

কিন্তু দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৭০০ আফগান অন্যত্র পুনর্বাসনের যোগ্যতা অর্জন করতে না পারায় এ বছরের জানুয়ারি পর্যন্ত আমিরাতেই আটকে আছেন, যাকে এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে ‘বিধিবহির্ভূতভাবে আটক’ বলে অভিহিত করেছে।

“আমিরাতের কর্তৃপক্ষ হাজারেরও বেশি আফগান শরণার্থীকে ১৫ মাসেরও বেশি সময় ধরে সংকীর্ণ ঘরে শোচনীয় অবস্থায় আটকে রেখেছে, তাদের আবেদনের অগ্রগতির কোনো আশাও দেখা যাচ্ছে না,” বলেছেন এইচআরডব্লিউ-র সংযুক্ত আরব আমিরাত গবেষক জোয়ে শিয়া।

এইচআরডব্লিউ গত বছরের শেষ দিকে আমিরাতে থাকা ১৬ আফগানের সাক্ষাৎকার নিয়েছিল। ওই সাক্ষাৎকারে দেশছাড়া আফগানরা বলেছিলেন, তারা অবাধে তাদের থাকার জায়গা ত্যাগ করতে পারেন না। হাসপাতালে বা যে একমাত্র শপিং মলে তাদের যাওয়ার অধিকার রয়েছে, সেখানে গেলেও নিরাপত্তা রক্ষী বা তত্ত্বাবধানকারীদের নজরদারিতে থাকতে হয়।

মানবাধিকার গোষ্ঠীটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরাতি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন এবং আশ্রয়প্রার্থী ও অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে জাতিসংঘের নির্দেশনা না মেনে ওই আফগানদের ‘বিধিবহির্ভূতভাবে’ আটকে রেখেছে।

সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের শরণার্থী বিষয়ক ঘোষণায় স্বাক্ষরকারী দেশ নয়।

এইচআরডব্লিউ দেশছাড়া ওই আফগানদের তাৎক্ষণিকভাবে মুক্তি দিতে, আশ্রয়ের আবেদন ও সুরক্ষা নিশ্চিতের প্রক্রিয়ায় তাদেরকে সংযুক্ত করতে এবং তাদের আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তারা যেখানে থাকতে চায়, সেখানে থাকার অনুমতি দিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে।

আমিরাতে ‘আটক থাকা’ আফগানদের মুক্তি এবং শরণার্থী হতে বা মানবিক প্যারোলের যে কোনো আবেদন নিষ্পত্তি ত্বরান্বিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের হাতে থাকা উপায়গুলো ব্যবহারেও অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়ে এবং পরে সব মিলিয়ে ৮৮ হাজারের বেশি আফগানকে পুনর্বাসিত করেছে যুক্তরাষ্ট্র।

তবে বিশেষ অভিবাসন ভিসার আবেদন প্রক্রিয়াধীন থাকায় মার্কিন সরকারের হয়ে কাজ করা কয়েক হাজার আফগান এখনও তালেবান শাসনাধীন আফগানিস্তানেই রয়ে গেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাশিয়ার বিমানকে বাধা ব্রিটিশ ও জার্মানির জঙ্গি বিমানের
পরবর্তী পোস্ট
ইমরানের বাড়ির সামনে থেকে পিছু হটেছে পুলিশ, সরানো হয়েছে রেঞ্জার্স

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting