দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০০
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় যুবককে হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩০, ২০১৯
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ০ কমেন্ট 323 ভিউস

দেবহাটা ব্যুরো: পুর্ব শত্রুতার জের ধরে তরিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে মাথায় ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হলেও, মামলার আসামী অপহরন, মারপিট, মাদক ব্যবসা সহ বহু অপকর্মের হোতা আবু সুফিয়ানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার ভিকটিম তরিকুল ইসলাম দেবহাটা উপজেলার পুর্ব কুলিয়া গ্রামের আবু বক্কার গাজীর ছেলে। পুর্ব শক্রতার জের ধরে গত ১৬ সেপ্টেম্বর প্রয়োজনীয় কাজ শেষে বাড়ী ফেরার সময় পুর্ব কুলিয়ার রহিমের রাইচ মিলের সামনে পৌছালে তরিকুল ইসলামের ওপর ৪/৫ জন সন্ত্রাসীর দলবল নিয়ে হামলা চালায় গোবরাখালী গ্রামের আসাফুর সরদারের বখাটে ছেলে ও এলাকার বহু অপকর্মের হোতা আবু সুফিয়ান। সন্ত্রাসীদের উপুর্যপরী মারপিটের একপর্যায়ে সুফিয়ান ধারালো ছুরি দিয়ে তরিকুলের মাথায় খুঁচিয়ে রক্তাক্ত জখম করে। ছুরিকাঘাতের সময় স্থানীয়রা ঘটনার মুলহোতা সুফিয়ানকে হাতেনাতে ধরে কুলিয়ার স্থানীয় ইউপি সদস্য প্রেম কুমারের কাছে হস্তান্তর সহ রক্তাক্ত অবস্থায় তরিকুলকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তরিকুলকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার সময় সুফিয়ানকে আটক করে ইউপি সদস্যের কাছে হস্তান্তর করা হলেও, ইউপি সদস্য প্রেম কুমার তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নিয়ে বা আটককৃত সুফিয়ানকে পুলিশের কাছে সোপর্দ না করে বরং পালিয়ে যেতে সহায়তা করে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের। অন্যদিকে ছুরিকাঘাতে আহত তরিকুল ইসলাম ঢাকায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে থাকাকালীন ঘটনার দুদিন পরে ১৮ সেপ্টেম্বর তার বাবা আবু বক্কার গাজী বাদী হয়ে সন্ত্রাসী আবু সুফিয়ানকে প্রধান আসামী সহ সুফিয়ানের বাবা আসাফুর রহমান ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৩৭৯ ধারামতে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৮, তাং- ১৮/০৯/১৯)। কিন্তু চাঞ্চল্যকর এ ঘটনা ও মামলা দায়েরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও অজ্ঞাত কারনে সন্ত্রাসী কর্মকান্ডের মুলহোতা আবু সুফিয়ান বা ঘটনাটির সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি দেবহাটা থানা পুলিশ। আর পুলিশের গ্রেপ্তার এড়িয়ে কথিত আত্মগোপনে থাকা সুফিয়ান সহ অপর আসামীরা বর্তমানে ভিকটিম যুবক তরিকুল ও তার বাবা মামলার বাদী আবু বক্কার গাজীকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তবে মামলার প্রধান আসামী আবু সুফিয়ানকে গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান চলছে বলে দাবী করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ীর ব্যাংদহা উন্মুক্ত গ্রন্থগারের প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী পোস্ট
দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting