দেবহাটায় কিশোর কিশোরী ও যুবদের খেলা

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরনে খেলাধুলার আয়োজন করা হয়েছে। উপকূলীয় জনপদে খেলাধুলাকে কেন্দ্র করে কিশোরী ও তরুণীরা নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি তারা নিজেদের পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানেও সক্রিয় ভূমিকা রাখার ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া হাবিবুর রহমান ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব।

ব্রেকিং দ্যা সাইলেন্সের বাস্তবায়নে ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ আয়োজন করা হয়।

সহযোগিতায় ছিল টিডিএইচ ফাউন্ডেশন। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এবং অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা ধরনের ঐতিহ্যবাহী ও আনন্দঘন প্রতিযোগিতা। ১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য ছিল মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য আয়োজন করা হয় বালিশ পাসিং খেলা। পাশাপাশি অনুষ্ঠিত হয় কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ। অভিভাবকদের জন্য ছিল চেয়ার সিটিং ও বালিশ পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য নবাব আলী, বিএনপি নেতা ইলিয়াস হোসেন ইদ্রিস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্পের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, উত্তরা দাস, শিমুল হোসেন ও সুমাইয়া পারভিন রিজমা এবং মাস্টার কোচ শফিকুর রহমান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।

খেলা শেষে বিভিন্ন ইভেন্টের অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Recomended

সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও...

শ্যামনগর প্রতিবেদক: বনদস্যুদের...

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায়...

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার...

. কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল...

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে...

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ...

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ...