দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৪
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

দুধে ভেজাল: জরিমানার ৫ লাখ টাকা দেয়নি তালার প্রশান্ত ঘোষ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২২, ২০২২
সেপ্টেম্বর ২২, ২০২২ ০ কমেন্ট 709 ভিউস

শেখ ইমরান হোসেন, তালা থেকে: দুধে ভেজাল মেশানোর দায়ে জরিমানাকৃত ৫ লাখ টাকা দেয়নি সাতক্ষীরার তালা সদরের জেয়াল গ্রামের প্রশান্ত কুমার। জানা গেছে, চলতি মাসের ৬ সেপ্টেম্বর তালা কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির প্রশান্ত ঘোষকে ৯৬৫ কেজি ভেজাল দুধ ও ৩৫০ কেজি জেলিসহ আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরবর্তীতে একইদিন বিকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষনা করে জেল হাজতে প্রেরণ করেন প্রশান্ত ঘোষকে। তবে এদিকে, জরিমানার টাকা এখনো দেয়নি বলে জানা গেছে। জরিমানার টাকা না দিয়ে সেই টাকা দিয়ে আপিল করে জামিন করানো হবে এমনটা বলছে বাদি প্রশান্ত ঘোষের পরিবারের।
প্রশান্ত ঘোষের মেয়ে জামাই প্রশান্ত জানান, মামলার নকল হাতে পেলে আপিল করা হবে। আর জরিমানার টাকা দিলে তো সাজা মাফ হচ্ছেনা। যদি সাজা মাফ হতো তবে জরিমানার টাকা দেওয়া হতো। তাছাড়া আমাদের আইনজীবি বলেছে, জরিমানার টাকা দেওয়ার দরকার নেই। নকল পেলে জামিনের আবেদন করা হবে।
তবে এদিকে তালা সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস বলছেন ভিন্ন কথা। তিনি জানান, আইন আছে যদি জরিমানার টাকা না দেয় তবে অতিরিক্ত জেল তো খাটতে হবে তাছাড়া নিয়মিত মামলা করে তার সম্পত্তি ক্রোক করে টাকা আদায় করা হবে। যদি উনি মারাও যান তবে তার সম্পত্তি যে যে ভোগ করবে তার কাছ থেকে সরকার জরিমানার ৫ লাখ টাকা নিয়ে নিবে। প্রশান্ত ঘোষকে কে কি বুঝিয়েছে জানিনা তবে জরিমানার টাকা দিতেই হবে বিকল্প কোন সুযোগ নেই।
তিনি আরও জানান, নগত টাকা না দেওয়ার কারনে তাকে অতিরিক্ত ৬ মাস জেল খাটতে হবে। তাছাড়া আপিল করলেও জরিমানার টাকা তাকে দিতে হবে।
এদিকে, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি বাসারাতুল্লাহ্ আরঙ্গী বাবলা জানান, আপিল করে নির্দোষ প্রমাণিত হলে সকল জেল জরিমানা মওকুফ হয়ে যাবে।
প্রসঙ্গত, চলতি মাসের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার তালার জেয়াল গ্রামে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময়ে ভেজাল দুধ তৈরীর অভিযোগে প্রশান্ত ঘোষকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়ি থেকে জেলি মিশ্রিত ৯৬৫ কেজি দুধ ও ৩৫০ কেজি জেলি গাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুধ দুইবার পরীক্ষা করে দেখা যায় দুধে আরটিফিশিয়াল গ্লুকোজ রয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস তাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেয়। এছাড়া জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষনা করেছে। দন্ডপ্রাপ্ত প্রশান্ত ঘোষ তিনি বর্তমানে তালা কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতির দায়িত্বে রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা প্রেসক্লাব নির্বাচনে জয়েন্ট সেক্রেটারি প্রার্থী লিটন
পরবর্তী পোস্ট
প্লাস্টিক রিসাইক্লিং করে বর্জ্যমুক্ত হচ্ছে সাতক্ষীরা: বেড়েছে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান

রিলেটেড পোস্ট

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

তালায় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting