দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২২
শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...
ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...
দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার
দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...
দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

দুই দলিল লেখকের উপর হামলা ও টাকা ছিনতাই, থানায় মামলা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 397 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না ও মো. হাফিজুর রহমানের উপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দলিল লেখক। বুধবার রাতে দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৩৮/৯২ নং মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ‘বুধবার বেলা ১১টার দিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন ও দলিল লেখক মো. হাফিজুর রহমানের কাছে চাঁদার টাকা দাবি করে আসামীরা। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামীরা দলিল লেখক হাফিজুর রহমানকে মারপিট করে। ওই সময় দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না এ ঘটনার প্রতিবাদ করে মামলার আসামীদের রেজিস্ট্রি অফিস থেকে বের করে দিলে তারা জাহাঙ্গীর আলম মুন্নাকে খুন-জখমসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে বিকাল ৫টার দিকে অফিসের কাজ শেষ করে দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না জমি রেজিষ্ট্রির ২ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা সরকারি কলেজের সামনে বাবু কফি হাউজের সামনে পৌঁছালে মো. জামাল হোসেন, তার পিতা মোহাম্মদ আলী এবং আজিজুল ইসলামসহ কয়েকজন দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্নার উপর অতর্কিত হামলা চালায়। এতে মুন্না রাস্তায় পড়ে গেলে তাকে দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আরও বেধড়ক মারপিট করে এবং মুন্নার কাছে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। মুন্নার আর্তঃচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে’। এ ঘটনার পরে আইনী সহায়তা পেতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে রাতেই সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না।

মামলার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে’।

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নিন্দা

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হাফিজুর রহমান ও সদস্য জাহাঙ্গীর আলম মুন্নার উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. হায়দার আলী, সহ-সভাপতি জি,এম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতান, প্রচার সম্পাদক আবু হাসান, কোষাধ্যক্ষ মো. শাহাজাহান আলী, অডিটর শেখ মাহাবুব উল্লাহ, কার্যনির্বাহী সদস্য এস এম ওমর ফারুক, মো. শামছুর রহমান, রফিকুল ইসলাম দ্বিপুসহ সকল সদস্যবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাত্রসমাজ নেতা রোকনুজ্জামানের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন

রিলেটেড পোস্ট

ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  

সেপ্টেম্বর ১৩, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting