দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৬
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দুই কলেজের সংঘর্ষ: ৬০০ শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 345 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা ৫০০-৬০০ জন শিক্ষার্থী ও শিক্ষার্থী নামধারী দুস্কৃতকারীকে আসামি করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৮৬/৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এতে ৫০০-৬০০ জন ছাত্র ও ছাত্র নামধারী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজহার গ্রহণ করেন। একইসঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেন।

নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ সাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মার্চ সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের কিছু ছাত্র মুখোমুখি অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করে। তারা পুলিশের কথা না মেনে একে-অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

এতে আরও বলা হয়, রাস্তায় থাকা যানবাহনে ভাঙচুরের চেষ্টা করেন এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেন। এসময় পুলিশকে লক্ষ্য করে নামধারী ছাত্ররা ইট-পাটকেল ছুড়তে থাকে। তারা সায়েন্সল্যাব মোড়ের পশ্চিম পাশের পুলিশ বক্সে ভাঙচুর চালান। এতে এক লাখ টাকার ক্ষতি হয়। তাদের ছোড়া ইট-পাটকেল ও লাঠিসোঁটার আঘাতে ছালেহীন ও এমরান নামে দুজন কনস্টেবল আহত হন। পরে তাদের হামলায় আরও সাতজন পুলিশ সদস্য আহত হন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার (৫ মার্চ) দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন।

এদিকে, সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। এছাড়া শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবেবরাত উপলক্ষে ৮ মার্চও কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিবেশীর সঙ্গে সখ্য, পিটিয়ে স্ত্রীর পা ভাঙলেন স্বামী
পরবর্তী পোস্ট
দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে: টিআইবি

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting