দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদনসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক SK Ferdous মার্চ ১৭, ২০২৬
মার্চ ১৭, ২০২৬ ০ কমেন্ট 527 ভিউস

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন নোঙ্গর এর উদ্যোগে এবং ফারজানা ক্লিনিক এন্ড হার্ট কেয়ার সেন্টার, সাতক্ষীরা এর সার্বিক সহযোগিতায় সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে নোঙ্গর এর নিজস্ব কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অসহায় পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেন আয়োজকরা। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য, যা আসন্ন ঈদকে সামনে রেখে দরিদ্র পরিবারের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। প্রতি বছর রমজান মাসসহ বিভিন্ন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে সংগঠনটি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নোঙ্গর মিউজিক্যাল একাডেমীর কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারজানা ক্লিনিক এন্ড হার্ট কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী সি এম নাজমুল ইসলাম, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নোঙ্গরের নির্বাহী প্রধান ফারুক হোসেন সোহাগ, যুবদল নেতা সবুজ হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ঢাকা পোস্টের প্রতিনিধি ইব্রাহিম খলিল, কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জি, শিরিনা আক্তার, তানিয়া, নয়ন, সিরাজ আনোয়ার রাজ, নোঙ্গরের নিশি কান্ত বিশ্বাস, ফারুক হোসেন, পঙ্কজ, তাইজুল, রাজ, সুমন, নাট্যশিল্পী মনিরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, মিরন, সৃষ্টিসহ আরও অনেকে।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস মানবতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এ সময় ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পবিত্র শবে কদর আজ
পরবর্তী পোস্ট
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত একজনের লাশ দেশে আসবে শুক্রবার

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting