দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

দিন দুপুরে চোখ বেঁধে গাড়িতে তুলে নিল আমার স্বামীকে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১, ২০১৯
সেপ্টেম্বর ১, ২০১৯ ০ কমেন্ট 376 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আমাদের চোখের সামনে তার চোখ বেঁধে নিয়ে গেল সাদা পোশাকধারীরা। কারণ জিজ্ঞাসা করতেই গালিগালাজ করলো অকথ্য ভাষায়। এরপর একদিন পার হয়ে গেলেও আমার স্বামীর কোনো সন্ধান পাইনি। তাঁকে খুঁজেছি সাতক্ষীরা থানায়, গোয়েন্দা পুলিশ অফিসে। সবাই বলেছেন তারা মকফুরের কোনো খবর জানেন না।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মকফুর রহমানের স্ত্রী মারুফা খাতুন। এ সময় তার মেয়ে তানিয়া ও ননদ মমতাজ বেগম উপস্থিত ছিলেন।
মারুফা খাতুন বলেন তার স্বামী মকফুর কোনো দল করেন না। তিনি মাঠেঘাটে কাজ করেন। বছর পাঁচেক আগেও তাকে একবার পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। দুই মাস পর আদালত থেকে মুক্তি পান তিনি। এবার কে বা কারা তাকে তুলে নিয়ে গেল তার কিনারা খুঁজে পাচ্ছি না। তিনি বলেন শনিবার সকাল ৮ টার দিকে মকফুর বাড়ির সামনের রাস্তায় পাট শুকানোর কাজ শুরু করছিলেন। এসময় একটি মোটর সাইকেলে দুই যুবক আসে। তারা সেখানে দাঁড়াতেই চলে আসে একটি সাদা রংয়ের প্রাইভেট কার। এই কারেই তারা জোর করে টেনে তোলে মকফুরকে। এরই মধ্যে নতুন গামছা দিয়ে তার চোখ বেঁধে ফেলে। আমরা বিষয়টি কী তা জানতে চাইলে আমাদের গালিগালাজ করে তাড়িয়ে দেয় তারা।
তিনি বলেন আমার স্বামী কোনো অপরাধের সাথে জড়িত থেকে থাকলে তাকে পুলিশ ধরে নিয়ে আদালতে হাজির করতেই পারে। কিন্তু থানা বলছে আমরা তাকে ধরিনি। গোয়েন্দা পুলিশ বলছে আমরা তাকে ধরিনি। অপরদিকে যারা তাকে তুলে নিয়ে গেল তারাও কোনো পরিচয় দিল না। আমি স্বামীর কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যায় সাতক্ষীরা থানায় এসে একটি সাধারন ডায়েরি করেছি। নম্বর ১৭২০। আমি আমার স্বামীকে ফেরত চাই। আমি তাকে অক্ষত দেখতে চাই। মারুফা খাতুন এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্দ্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী পোস্ট
সাতনদী, দৃষ্টিপাত, পত্রদূত ও কালের চিত্রের নামে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting