দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:০৭
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মন্ত্রব্য প্রতিবেদন

দল ক্ষমতায় আসলে; আদৌ আসবে কি-না!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩, ২০২৩
অক্টোবর ৩, ২০২৩ ০ কমেন্ট 440 ভিউস

আসিফ খন্দকার
দল ক্ষমতায় আসলে কি কি করবে সেই স্বপ্নের বর্ণনা শুনছিলাম সদ্য বিশ্ববিদ্যালয় পেরুনো এক ছোটো ভাইয়ের কাছ থেকে। আমি সাধারণত অফিশিয়ালি রাজনৈতিক লেখা লিখিনা। কিন্তু তার কথা শুনতে শুনতে মনে হলো একটি বিষয়ে আলোচনা করা প্রয়োজন। সরকার পরিবর্তন কিভাবে হয় এর সাধারণ স্বাভাবিক উত্তর জনগণের ভোটে। যারা বিরোধী দল বা স্বাভাবিক অবস্থায় নেই তারা হয়তো বলবে আন্দোলন বা জ্বালাও পোড়াও করে অরাজকতা সৃষ্টি করে তার মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে এর একটাও সঠিক না। একটি দেশে সরকার পরিবর্তন ঘটার পেছনে পাঁচটি উপাদান কাজ করে। নিম্নে সংক্ষিপ্ত বিবরণ দিলাম।
১) পুঁজিপতি: দেশের যেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পুঁজিপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, তারা কোন দল কে সমর্থন করছে এটি সরকার পরিবর্তন ঘটার প্রথম উপাদান।
২) আমলা: আমলা বলতে অনেকে শুধু প্রশাসনিক কর্মকর্তাদের বুঝে। এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে সুপরিচিত শব্দগুলোর অর্থ বা ব্যাখ্যা জানার যে অনিহা তা আমাকে বরাবরই পিড়া দেয়। যাইহোক, আমলা বলতে শুধু প্রশাসনিক কর্মকর্তাদের বুঝাচ্ছি না।
এখানে আমলা হলেন:
প্রশাসনিক কর্মকর্তা- উপসচিব থেকে শেষ পদ অব্দি।
পুলিশ কর্মকর্তা- এসপি থেকে শেষ পদ অব্দি।
সামরিক বাহিনীর কর্মকর্তা- মেজর থেকে শেষ পদ অব্দি।
বিচারক যারা রয়েছেন।
বিশেষায়িত কর্মকর্তাবৃন্দ- এখানে বিশেষ খাত পরিচালনা করতে সরকার ওই খাতে পারদর্শী কাওকে নিয়োগ দেন।যেমন একজন চিকিৎসক হলেন সাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এখানে উনি চিকিৎসক হয়েও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন বিধায় উনিও আমলা হিসেবে গণ্য হবেন।সরকার পরিবর্তনে উপরিউক্ত এই পদধারী ব্যক্তিবর্গের বিশেষ ভূমিকা থাকে।
৩) বৈদেশিক চাপ: বর্তমান গ্লোবালাইজেশনের সময় কোনো দেশই একা চলে না বা চলতে পারে না।আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে সব দেশই দায়বদ্ধ। তাই ব্যবসায়ীক লেনদেন হোক অথবা শত্রুপক্ষের সাথে সখ্যতা বিভিন্ন কারণে একটি দেশের সরকার পরিবর্তনে বহির্বিশ্বের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪) শক্তিশালী বিরোধী দল: সরকার পরিবর্তনে এই উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। কারণ উপরের তিনটি উপাদান মিলে সরকার পরিবর্তন করলেও তারা কিন্তু নিজেরা সরকার পরিচালনার দায়িত্ব নিবে না বা নিতে পারবেনা। সেক্ষেত্রে অন্য একটি রাজনৈতিক দলের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বা আপনা আপনিই হস্তান্তরিত হবে। তাই একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন যে নিজে টিকে থাকতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে সক্ষম।
৫) ভাসমান জনতা: ভাসমান জনতা হলো আমি- আপনি আমাদের মতো সাধারণ মানুষ সবাই।যদিও এদের ভোটেই মুলত সরকার গঠিত হয় তবে এই ভোট দেয়ার যে সিদ্ধান্ত ভাসমান জনতা নিবে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে উপরের চারটি উপাদান প্রভাব বিস্তার করে বলে এর অবস্থান তালিকায় সবার উপরে না হয়ে শেষে এসেছে।
পরিশেষে, দল ক্ষমতায় আসলে কি হবে এটা না ভেবে দল আদৌ ক্ষমতায় আসবে কি-না তা এই উপরের উপাদান গুলির সাথে মিলিয়ে দেখা উচিৎ। আপনি যে দেশের বাসিন্দা সেই দেশের পুঁজিপতি, আমলারা কোন সরকার কে চাচ্ছে, বৈদেশিক চাপ সরকারের পক্ষে শক্তিশালী বেশি নাকি বিপক্ষে, বিরোধী দল কি আসলেও শক্তিশালী নাকি দেড়যুগ ধরে সংখ্যাগরিষ্ঠদের মুল ধর্মীয় উৎসবের পরে সরকার পতন আন্দোলনের ডাক দিয়ে কারো সাড়া পাচ্ছেনা এরকম ইত্যাদি আপনি নিজেই ছক কেটে মিলিয়ে নিবেন। মেলানোর পরে যে ফলাফল আসবে তার উপর ভিত্তি করে দল ক্ষমতায় এলে কোন কোন অসাধ্য সাধন করা যাবে তা ভাবা যেতে পারে।
লেখক: সম্পাদক, কালিহাতীর সাহিত্যাঙ্গন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে ৫০০ কেজি কাঁকড়াসহ ৫ জেলে আটক
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র আহত

রিলেটেড পোস্ট

পত্রিকা পোড়ানোর ধৃষ্টতাকে ঘৃণা করি, থুথু মারি

ডিসেম্বর ১০, ২০২৪

আনন্দবাজারকে: জামায়াত আমির ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা...

নভেম্বর ২৩, ২০২৪

নিম্ন আদালতে প্রায় সাড়ে ৪ হাজার পিপি-জিপি নিয়োগ...

অক্টোবর ১৫, ২০২৪

উপমহাদেশের দুই মহীয়সী নারী ও হিন্দু নারী অধিকার

আগস্ট ১১, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ

আগস্ট ৭, ২০২৩

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু

আগস্ট ৩, ২০২৩

শোকের আগষ্ট ও একজন বঙ্গবন্ধু

আগস্ট ২, ২০২৩

সায়মা ওয়াজেদ পুতুল এক অনন্য নাম

জুলাই ২২, ২০২৩

ঐক্যবদ্ধতাই পারে মুক্ত সাংবাদিকতা চর্চার বাধাহীন পথচলা

জুলাই ১৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting