দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৪১
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

দরগাহপুর-তেঁতুলিয়া সড়ক নির্মান কাজ ৩ বছরেও শেষ হয়নি, কাজ ফেলে শ্রমিকরা উধাও

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩, ২০১৯
নভেম্বর ৩, ২০১৯ ০ কমেন্ট 408 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর তেঁতুলিয়া সড়ক নির্মান কাজের শ্রমিক ও কন্ট্রাক্টরের প্রতিনিধি কাজ শেষ না করেই এলাকা ছেড়ে উধাও হয়ে গেছে। ফলে ৩ বছর অতিক্রান্ত হলেও কাজ শেষ না হওয়ায় এলাবাসী ভোগান্তিতে রয়েছে।
দরগাহপুর ইউনিয়ন পরিষদ অফিস হতে তেঁতুলিয়া বাজার, ভায়া সোনাই আর এন জি পি এস কাম সাইক্লোন শেল্টার কানেক্টিং রোড় নির্মান কাজের টেন্ডার পান ঠিকাদার ওয়াই এ খান। ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে সড়কের ৩ কিঃমিঃ কাজের ওয়ার্ক অর্ডার পান উক্ত ঠিকাদার। ২০১৭ সালের শুরুর দিকে কাজ শুরু করা হয়। ২ বছরের মধ্যে অর্থাৎ ২০১৮ সালের শেষের দিকে কাজ সম্পন্ন করার কথা। কিন্তু ২ বছর অতিক্রান্ত হলেও এখনো কাজটি মাঝ পথে পড়ে আছে। বালি দিয়ে বেড তৈরি ও বালি-খোয়া ফেলানোর কাজ শেষ হয়েছে। এরপর কেবল মাত্র খোয়া ফেলে রুলার দিয়ে ফিনিশিং করার কাজ শুরু করার কথা। কিন্তু কিছু কাজ করার পর অজ্ঞাত কারনে সে কাজ শেষ না করেই হঠাৎ করে সাইটে দায়িত্বে থাকা ঠিকাদারের প্রতিনিধি শ্রমিকদের নিয়ে উধাও হয়ে গেছেন। ৫/৬ মাসের মধ্যে তাদের কোন খোঁজ মেলেনি সাইটে। অসমাপ্ত সড়কে পায়ে হেটেও মানুষ চলতে পারছিলনা, অনেক দেন দরবার করার পর সামান্য রুলিং এর ব্যবস্থা করা হলেও তা যথাযথ ছিল না। তবুও মানুষ চলাচল করতে পারায় স্বস্তি ফিরে পেয়েছিল। আবার তারা আসবে, বাকী কাজ সম্পন্ন করবে এমন বিশ্বাসে তারা সময় গুনছিল। কিন্তু আর কতদিন ? নির্মানাধীন রাস্তার খোয়া উঠে যাচ্ছে। অনেক স্থানে ভাঙ্গন ক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পুনরায় কাজের কোন নমুনা দেখা যাচ্ছেনা। বাকী অংশে খোয়া ফেলে রুলিং শেষে পিচ ঢালাই (বিসি) করার কথা থাকলেও কাজ বন্ধ থাকায়, কর্তৃপক্ষ এলাকার মানুষকে তেমন কোন বিশ্বাসযোগ্য সদুত্তর দিতে পারছেন না। তাই সবাই হাল ছেড়ে বসতে শুরু করেছে। তাদের বদ্ধমুল ধারনা জম্মেছে রাস্তার কাজ শেষ করার আগেই হয়তো শুরু করা কাজের পরিনতি ধ্বংসের মুখে দাড়াতে পারে। এলাকাবাসীর দাবি কাজটি বন্দের কারণ উদঘাটন করে, ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক পুনরায় দ্রুততার সাথে কাজটি শেষ করার উদ্যোগ নেওয়া হোক।
এব্যাপারে নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বিশ্বজিৎ কুন্ডুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঠিকাদারের সাথে কাজ পুনরায় শুরু করার জন্য বারবার যোগাযোগ করা হয়েছে। অনেক আগের রেটের কারনে কাজটি এগিয়ে নিতে গড়িমশি করা হচ্ছে। আমরা পুনরায় তার সাথে যোগাযোগ করেছি, ডিসেম্বর নাগাদ কাজ পুনরায় শুরু হতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
পরবর্তী পোস্ট
চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রাজ

রিলেটেড পোস্ট

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল

এপ্রিল ২৭, ২০২৬

গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...

এপ্রিল ২৭, ২০২৬

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting