দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:১২
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
সরকারি কাজে চাঁদাবাজির বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি...
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

তেহরান সফরে পুতিনের ‘বন্ধু’ লুকাশেঙ্কো

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 358 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইরান সফরে গেছেন। রোববার তিনি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান ইরানের খনিজসম্পদমন্ত্রী সাইয়্যেদ রেজা ফাতেমি আমিন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার তাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানোর কথা।

আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের ঘনিষ্ঠ মিত্র। এর আগে গত মাসের শেষ দিকে চীন সফর করেছেন লুকাশেঙ্কো। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে রাগঢাক ছাড়াই সব সহযোগিতা দিয়ে যাচ্ছে বেলারুশ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলার জন্য তেহরান সফরে এসেছেন বেলারুশের প্রেসিডেন্ট। সফরে লুকাশেঙ্কোর সঙ্গে একটি শক্তিশালী প্রতিনিধিদল রয়েছে।

খবরে বলা হয়েছে, গত মাসে তেহরান সফরের আগ্রহ প্রকাশ করেন বেলারুশের প্রেসিডেন্ট। এর পর ইরানি প্রেসিডেন্ট রাইসি তাকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলার আগ্রহের কথা জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা ইএইইউয়ের সদস্য বেলারুশ। সংস্থাটি ইরানের সঙ্গে একটি মুক্তবাণিজ্য চুক্তি করতে চায়। সংস্থাটির সঙ্গে ২০১৯ সালে সীমিত পর্যায়ের বাণিজ্যচুক্তি করেছে ইরান।

এ ছাড়া সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক লেনদেনের বিষয়ে ইরান ও বেলারুশের মধ্যে পাঁচ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গ্যাসের সন্ধান পেল ইরান
পরবর্তী পোস্ট
সিরিয়ার অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা, নিহত ২

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting