দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৯
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।
পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালা উপ-শহরে বর্জ্যের স্তুপে পরিবেশ বিপর্যস্ত ঃ জনস্বাস্থ্য হুমকির মুখে

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৩, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫ ০ কমেন্ট 132 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ সাতক্ষীরার তালা বাজার ও এর আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন স্থানীয় মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মেলা বাজার মাইক্রো স্ট্যান্ড, তালা ডাকাবাংলোর পিছনে, তালা বাজার মন্দির-সংলগ্ন কপোতাক্ষ নদের ঘাট, তালা খেয়াঘাটÑপ্রতিটি এলাকাই যেন একেকটি উন্মুক্ত ময়লার ভাগাড়। দিনের পর দিন গড়ে ওঠা এই বর্জ্য স্তূপ শুধু দুর্গন্ধই ছড়াচ্ছে না, বরং স্থানীয় পরিবেশ, নদী ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

দোকানদার থেকে পথচারী সবাই একই সমস্যার কথা জানান। বাজার শেষ হলেই আশপাশে জমে থাকা পচা সবজি, পোলট্রি বর্জ্য, প্লাস্টিক, হাসপাতালের মিশ্র বর্জ্য পর্যন্ত সব কিছুই ফেলে রাখা হয় রাস্তার ধারে। বিশেষ করে মেলা বাজার মাইক্রো স্ট্যান্ড এলাকায় জমে থাকা বর্জ্যের দুর্গন্ধে সকাল-বিকাল যাতায়াতকারীদের কষ্ট পোহাতে হয়। পুরাতন থানা এলাকার রাস্তার দু’ধারে ফেলে রাখা ময়লার স্তূপে সৃষ্টি হয়েছে মাছি, মশায় রোগবালাইয়ের বিস্তার লাভ করছে।

তালা বাজারের পুরাতন থানা মোড়ের পাশেই এখন বড় একটি ময়লা স্তুপ হয়েছে। মানুষ যাতায়াতে সময় দুর্গন্ধে কেউ এখানে দাড়াতেই পারে না। বাতাসে ভাসে তীব্র দুর্গন্ধ, দোকানদারদের দিন কাটে নাক-মুখচাপা অবস্থায়।

ডাকবাংলোর পেছনেও ঐতিহ্যবাহী স্থাপনাটির সৌন্দর্য এখন নষ্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানটির পিছনে ময়লার স্তুপ তৈরী হয়ে ছড়ায় দুর্গন্ধ ও জীবাণু। আশাপাশে পথচারীদের চলাচল করতে হয় নাক মুখ ঢেকে। সেই সাথে রয়েছে পর্যাপ্ত পরিমানের পলিথিন।

তালা বাজার মন্দির সংলগ্ন কপোতাক্ষ নদ এখন সবচেয়ে বিপদে মন্দিরের পাশের নদীর বাঁকে দিনরাত ফেলা হচ্ছে বর্জ্য, পলিথিন, সবজি বাজারের উচ্ছিষ্ট, মাছের আঁশÑসব মিলে এদিকে নদের নাব্যতা হ্রাস পাবে অপরদিকে নষ্ট হচ্ছে পরিবেশ। ভক্তরা অভিযোগ করেন, নদীর ধারে দাঁড়ালে মাথা ঘুরে যায়Ñএভাবে কতদিন?

মহিলা কলেজ রোডের খালও বেঁচে নেই। খালটিতে ময়লা ও পলিথিনে ভরে গেছে। পানি দাঁড়িয়ে আছে, আর সেই পানি পচে সৃষ্টি হচ্ছে বিবর্ণ রঙের বিষাক্ত জীবাণু। ইউনিয়ন পরিষদ, কলেজ, দোকানপাটÑসবকিছুই যেন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ক্ষতির শিকার।

মেলা বাজার পূর্ব পার্শ্বের মাইক্রো স্ট্যান্ড এলাকায় রাস্তাজুড়ে ছড়িয়ে আছে ময়লার স্তুপ। গাড়িতে ওঠা-নামা করা মানুষ বলেন, এখানে দাঁড়াতেই পারে না দুর্গন্ধে তাদের মাথা ব্যথা শুরু হয়।

এ অবস্থায় তালা উপজেলা প্রশাসন বর্জ্য ব্যবস্থাপনায় কিছু ব্যবস্থা নিলেও তা কার্যকর হয়নি। কয়েক মাস আগে বাজার এলাকায় বড় কন্টিনেন্টাল পাত্র স্থাপন করা হয়েছিল, কিন্তু সেগুলোও সঠিকভাবে ব্যবহার না হওয়ায় উল্টো পাত্রের আশপাশেই ময়লার পাহাড় তৈরি হয়। এতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো সুফল আসেনি। এমনকি একটি ময়লা-বাহী ভ্যান চালু করা হলেও তা এখন প্রায় অকেজো হয়ে পড়েছে। পর্যাপ্ত জনবল না থাকা, নিয়মিত সংগ্রহ না করা এবং নজরদারির অভাবে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভার মেট এর মহা তাঁবু জলসা 
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকা

রিলেটেড পোস্ট

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting