দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩১
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় জমির মিউটেশন না করে হয়রানির প্রতিবাদে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুন ১৪, ২০২৩
জুন ১৪, ২০২৩ ০ কমেন্ট 338 ভিউস

নিজস্ব প্রতিবেদক: তালায় ঘুষ না দেওয়ায় এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বামী পরিত্যাক্তা নারীর জমির মিউটেশন না করে হয়রানি করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার তালা আগোলঝাড়া গ্রামের সোহেল উদ্দীন বিশ^াসের কন্যা জাহানারা খাতুন। তিনি বলেন তালার ভায়ড়া, ডাঙ্গা নলতা ও তেঁতুলিয়া মৌজায় আমার মাতার নামীয় জমির মিউটেশন করার জন্য এ্যাসিল্যান্ড অফিসে গিয়ে আবেদন করি। পরে মিউটেশনের জন্য তালা সদরের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) গাজী আবু হেলাল আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে। কিন্তু আমি স্বামী পরিত্যাক্তা হওয়ায় তাকে পায়ে ধরে বলি ‘স্যার আমি গরিব অসহায় মানুষ এত টাকা দিতে পারবো না, দয়া করে সরকারি খরচে কাজটি করে দেন। তখন নারী লোভী ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) গাজী আবু হেলাল আমাকে কুপ্রস্তাব দিয়ে বলে টাকা না থাকলে, আমার সাথে সময় কাটালে কাজটি করে দেবো। আমি বলি স্বামী না থাকলেও আমি চরিত্রহীন নারী নই। বলার সাথে সাথে আমাকে তাড়িয়ে দেয় ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) গাজী আবু হেলাল ও মুহুরী আকবর। তিনি আরো বলেন তালার ডাউনী পাড়া গ্রামের আকবর মুহুরীর মাধ্যমে ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) গাজী আবু হেলাল আমার অন্য শরিফকদের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে আমার জমির মিউটেশন না করে হয়রানি করে যাচ্ছে। এমনকি তার কথায় রাজি না হওয়ায় আমার মায়ের নামীয় সম্পত্তি অন্য শরিকদের নামে রেকর্ড করিয়ে দেওয়ারও হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে গাজী আবু হেলাল ও মুহুরী আকবর। আমি একজন অসহায় নারী হিসেবে ওই ঘুষখোর ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) গাজী আবু হেলাল ও আকবর মুহুরীর এর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ এবং আমাদের সম্পত্তি মিউটেশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘর পেয়ে আনন্দে আত্মহারা আশাশুনির ভুমিহীনরা
পরবর্তী পোস্ট
ষড়যন্ত্রের মাধ্যমে ইউপি সদস্য মোক্তার হোসেনকে ফাঁসানোর অভিযোগ

রিলেটেড পোস্ট

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting