দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের ‘ঘরে বসে আহার’ কর্মসূচির প্রশংসা করলেন জেলা জজ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৯, ২০২০
এপ্রিল ১৯, ২০২০ ০ কমেন্ট 394 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবী আজ করোনার করাল গ্রাসে দিশেহারা। আমরা ধর্য্যধারণ করে এ পরিস্তিতির মোকাবেলা করছি। আমাদের মনস্ততাত্তিক সাহস বাড়াতে হচ্ছে। আমাদের সরকার- বেসরকারি প্রতিষ্ঠান যে যে ভাবে পারছে এ দুঃসময়ে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সাতক্ষীরা সংগঠন যে কাজ করছে। এ কাজকে আমরা সাধুবাদ জানাই। আমার জানা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন আর কোথাও এধরনের কাজ করছে কি না। নিশ্চয় এ কাজ প্রশাংসার দাবিদার।

শনিবার সকাল ১০টায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সহযোগিতায় ৪৫০ পরিবারের মধ্যে “ঘরে বসে আহার” কর্মসূচির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

সম্পকিত খবর

  • কালিগঞ্জে ফটোকপির হিড়িক
  • লকডাউন না মেনে কালিগঞ্জে জ্বলছে ইটের পাঁজা, চলছে জুয়ার আসর
  • ইউরোপে এক লাখ সহ করোনায় মৃত ১ লাখ ৬০ হাজার
  • আইনের কঠোর প্রয়োগ ও ডাক্তার-নার্সদের সুরক্ষা চাই

তিনি আরো বলেন, এ কাজ সারাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে। ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে একটি ছোট্ট শহর। এশহরে যে চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট্ট পরিসরে হলেও তারা যে কর্মযজ্ঞ শুরু করেছে। তা সরাসরি না দেখলে বোঝা যাবে না। তাদের সহযোগিতায় এগিয়ে আসুন। তারা ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। যাতে কেউ অভুক্ত না থাকে এবং মানুষ খাবারের জন্য ঘর থেকে না বের হয়। আমার মনে হয় মহামারিটি হয়ত ধীরে ধীরে কমতে শুরু করেছে। সুতরাং আর কিছুদিন ধর্য্যধারণ করুন। ঘরে থাকুন। আপনারা ঘর থেকে খাবারের জন্য বের হবে না। তাহলে আপনার পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্থ হবে। আপনাদের খাবার বাড়ি পৌছে যাবে। অনেকে আছে যারা খাবার চাইতে পারে না। তাদের কাছে এরা খাবার পৌছে দিচ্ছে। সমাজের বিত্তবানদের এদের সহযোগিতা করা প্রয়োজন। তাহলে এই কার্যক্রম তারা আরো এগিয়ে নিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, আবু সাঈদ, টগর, ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, রওশন জাহান রূপা, মাসুদ রানা মনা, কামরুল ইসলাম, ফাহিম, প্রমুখ।

উল্লেখ্য: ১৪ এপ্রিল বুধবার থেকে প্রতিদিন দুপুরে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড সদর উপজেলার ৪টি ইউনিয়নের ৪৫০ পরিবারের বাড়িতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এ খাবার পৌছে দেওয়া হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউরোপে এক লাখ সহ করোনায় মৃত ১ লাখ ৬০ হাজার
পরবর্তী পোস্ট
স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা ও পাপের রাজনীতি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting