দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:০৭
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রামজাতীয়

ঢাকায় হত্যাকাণ্ড,এবার চট্টগ্রামে পুলিশের গাড়িতে ধাক্কা এমপিপুত্রর

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২০
জুলাই ১৩, ২০২০ ০ কমেন্ট 422 ভিউস

ন্যাশনাল ডেস্ক:

ঢাকায় গাড়িচাপা দিয়ে এক গাড়িচালককে হত্যার ঘটনায় আলোচিত হওয়া এমপিপুত্র শাবাব চৌধুরী এবার চট্টগ্রামে দ্রুতগামী গাড়ি দিয়ে ধাক্কা দিলেন খোদ পুলিশের গাড়িকেই। এ ঘটনায় অল্পের জন্য কয়েকজন পুলিশ সদস্য প্রাণে রক্ষা পেয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজারে এ ঘটনা ঘটে। শাবাব চৌধুরী নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একমাত্র পুত্র। এদিকে ঘটনার পর রাতেই শাবাব চৌধুরীকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলেও ঢাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার হস্তক্ষেপে গভীর রাতে তিনি ছাড়া পান।

শাবাব চৌধুরী এএন্ডজে গ্রুপ নামে চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তার বাবা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর হাতেগড়া প্রতিষ্ঠানটি শিপিং ও স্টিভিডোরসহ বন্দরভিত্তিক বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। এর কার্যালয় আগ্রাবাদের বনানী কমপ্লেক্স ভবনে।

জানা গেছে, শনিবার (১১ জুলাই) রাত নয়টার দিকে নগরীর লালখানবাজারে ঢোকার মুখে হাইওয়ে প্লাজার গলির সামনে আগে থেকে টহলে থাকা পুলিশের অপেক্ষমাণ একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি বিলাসবহুল গাড়ি। গাড়িতে থাকা খুলশী থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে ওই গাড়িটিকে আটকে ফেলেন। এ সময় শাবাব চৌধুরী নিজেকে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পুত্র পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। উল্টো পুলিশকেই হুমকি দেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। লালখানবাজারে সংঘটিত ওইদিনের ঘটনার একটি ভিডিও ক্লিপ চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে।

লালখানবাজার চানমারী রোডে ট্যাংকির পাহাড়ের পাশে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নিজস্ব বাসভবন। এমপিপুত্র শাবাব চৌধুরী সেখানেই থাকেন।

এদিকে ঘটনার একপর্যায়ে খুলশী থানা পুলিশের একটি দল গাড়িসহ শাবাব চৌধুরীকে থানায় নিয়ে যায়। জানা গেছে, ঢাকার প্রভাবশালী এক রাজনৈতিক নেতার হস্তক্ষেপে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা ভ্যাক্সিনের মানব ট্রায়ালে সফলতার দাবি রাশিয়ার
পরবর্তী পোস্ট
সাহেদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting