দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঠাঁই নেই আশ্রয়কেন্দ্রে, খাবারেও সংকট

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৪, ২০২০
জুলাই ১৪, ২০২০ ০ কমেন্ট 389 ভিউস

ন্যাশনাল ডেস্ক:  সুনামগঞ্জের নদী তীরবর্তী এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করলেও হাওরাঞ্চলে অপরিবর্তিত রয়েছে। ফলে হাওরাঞ্চলের মানুষের ঘরবাড়ি থেকে সহজে পানি নামছে না। হাওর পাহাড়ি ঢল ও নদীর পানিতে ভরে যাওয়ায় পানি সরছে না। এতে নিমজ্জিত এলাকার মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে বানভাসী মানুষ অবস্থান করছেন। তবে আশ্রয় কেন্দ্রে রান্নার সুযোগ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন তাঁরা। এ কারণে আশ্রয় কেন্দ্রে নারী, শিশু ও বৃদ্ধরা দুর্ভোগ পোহাচ্ছেন। পরিবারের লোকজনও তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু আশ্রয়কেন্দ্রে রান্না করা খিচুরি বিতরণ করতে দেখা গেছে।

পাউবো জানিয়েছে বৃষ্টিপাত কমায় প্রধান নদী সুরমাসহ যাদুকাটা নদীর পানিও কমছে। সুরমা নদীর পানি এখনো বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যাদুকাটাসহ অন্যান্য নদ নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নদীর পানি কমলেও হাওরাঞ্চলে সেই পানির চাপ বৃদ্ধি পেয়েছে। যার কারণে হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দ্বিতীয় দফা বন্যায় ত্রাণ সহায়তা হিসেবে সরকারিভাবে ৪০০ মেট্রিকটন চাল, ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে ৩৫৭টি আশ্রয় কেন্দ্রসহ বানভাসী মানুষের মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়েছে। তবে এই ত্রাণ সহায়তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আশ্রয়কেন্দ্রের নিচতলা নিমজ্জিত। উপর তলায় ১০টি পরিবার আশ্রয় নিয়েছে। স্থান না পেয়ে তিনটি পরিবার নিচেই বেঞ্চের উপর আশ্রয় নিয়েছে। গত তিদদিন আগে তাদের ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় এখানে এসে আশ্রয় নিয়েছেন। বানের পানিতে তাদের বিছানা-পত্র, কাপড়চোপড় ভিজে নষ্ট হয়ে গেছে। জরুরি কিছু জিনিষপত্র আশ্রয় কেন্দ্রে নিয়ে আসলেও আশ্রয় কেন্দ্রে খাওয়া দাওয়ার জন্য রান্না করার ব্যবস্থা নেই। তাই তাঁরা শুকনো খাবার খেয়ে আছেন। তবে তাদেরকে সরকারিভাবে কোন ত্রাণ সহায়তা দেওয়া হয়নি বলে জানান তাঁরা।
এই আশ্রয় কেন্দ্রে স্বামী ও তিন মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছেন শ্রমজীবী নারী শায়কুন্নেসা। তিনি পরিবারের সবাইকে নিয়ে এই স্কুলে আশ্রয় নিয়েছেন। সরকারিভাবে এখনো তিনি কিছু পাননি। তবে মঙ্গলবার পৌর মেয়র এই আশ্রয় কেন্দ্রে এসে রান্না করা খিচুরি দিয়ে গেছেন।
সোমবার থেকে শহরের ৩৬টি আশ্রয় কেন্দ্রে সুনামগঞ্জ পৌরসভা রান্না করা খিচুরি বিতরণ করছে। মঙ্গলবার দুপুরে ৬টি আশ্রয় কেন্দ্রের দেড়শ পরিবারে খিচুরি বিতরণ করা হয়। এসময় খিচুরি নিয়ে গেলে বানভাসী অসহায় মানুষজন মেয়রকে ঘিরে ধরেন।
পৌর মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভার ৩৬টি আশ্রয় কেন্দ্রে আমি গতকাল থেকে রান্না করা খিচুরি খাবার দিচ্ছি। কিছু শুকনো খাবারও দিচ্ছি। তাছাড়া বানভাসী মানুষের সহায়তার জন্য সরকার জিআরের কিছু চালও দিয়েছে। সেগুলো এখন বিতরণ করা হবে। তিনি বলেন, আমার পৌরসভার কয়েক হাজার মানুষের অবস্থা খুবই খারাপ। দুই বন্যায় নিঃস্ব করে দিয়ে গেছে তাদের। তাঁরা খুবই বিপদে আছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, নতুন করে আমরা আরো ৪০০ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছি। নগদ টাকা দিয়েছি ১২ লাখ টাকা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা শুকনো খাবার ও রান্না কার খাবারও বিতরণ করেছি। তবে গত দুই দিন ধরে পানি কিছুটা কমছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বল্পদৈর্ঘ্যে গার্মেন্টস নারীদের অদেখা জীবন!
পরবর্তী পোস্ট
জেলায় নতুন ৩২ জনের করোনা পজেটিভ, মৃত-১

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting