দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:০১
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় লাঙ্গল সমর্থকদের হামলার শিকার আ’লীগ নেতা ও সাংবাদিকসহ পাঁচজন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৫, ২০২৩
ডিসেম্বর ২৫, ২০২৩ ০ কমেন্ট 486 ভিউস

নিজস্ব প্রতিবেদক: হুমকি দেওয়ার ২৪ ঘন্টার মাথায় ঝাউডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ নেতা ও লাঙ্গল প্রতীকের সমর্থক বাহিনী। ঘটনাটি ২৫ডিসেম্বর সোমবার ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গোবিন্দকাটি গ্রামের মতিয়ার শেখের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মিলন শেখ ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে সেখানে উপস্থিত ঈগল প্রতীকের সমর্থক ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা অমরেন্দ্র নাথ ঘোষ, সাংবাদিক ইয়ারব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আজাদ হোসেন, ইউপি সদস্য আলি বক্স, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রাজ্জাককে হুমকি দিয়ে বলে, ‘এটি মহাজোটের অফিস। এখান থেকে বেরিয়ে যা। এর পাঁচ মিনিটের মাথায় লাঙ্গল প্রতীকের সমর্থক ও ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে ৫-৭জন লাঙ্গল প্রতীকের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে উপস্থিত সকলকে এই বলে হুমকি দেয় যে, ‘এখান থেকে বের হবি না মার খাবি। সাথে সাথে তারা অমরেন্দ্র নাথ ঘোষ ও সাংবাদিক ইয়ারব হোসেনসহ উপস্থিত অন্যান্যদেরকে জামার কলার ধরে টেনে হিঁচড়ে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস থেকে বের করে দেয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজও করে। তাৎক্ষনিকভাবে ঘটনাটি আইনশৃংঙ্খলা বাহিনীর নজরে গেলে সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। মারধোরের শিকার ব্যক্তিবর্গকে বিষয়টি মিমাংসার জন্য পুলিশ দলের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়। পুলিশ দলের উপস্থিতিতেই আব্দুল খালেকের নেতৃত্বে লাঙ্গল প্রতীকের সমর্থক বাহিনী অমরেন্দ্র নাথ ঘোষ ও তার সঙ্গীদের অকথ্য ভাষায় গালাগাল করে। দৈনিক সাতনদীকে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী জানান ২৪ ডিসেম্বর রবিবার যুবলীগ নেতা খালেক ও তার সাঙ্গপাঙ্গরা ঘোষণা দেয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষকে ঢুকতে দেয়া হবে না। এ হুমকির ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই লাঙ্গরে সমর্থক ও যুবলীগ নেতা খালেকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটলো। তবে নাম প্রকাশে একাধিক আওয়ামী লীগ নেতা জানান এ হামলার পেছনে শীর্ষ আওয়ামী লীগ নেতাদের মদদ আছে।

সর্বশেষ পওয়া খবরে জানা যায়, লাঙ্গল প্রতীকের সমর্থক ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও নৈশ প্রহরী মিলন শেখ ও ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথের কাছ থেকে শুনাবুঝার জন্য থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম সাতনদীকে জানান, ‘সকলের কাছে শুনাবুঝা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
সাতনদীকে আব্দুল খালেক জানান, আমার ভুল হয়েছে। ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লাঙ্গল প্রতীকের প্রার্থী-সমর্থকদের আচরণবিধী লঙ্ঘন
পরবর্তী পোস্ট
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...

জুন ১৯, ২০২৬

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting