দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

জৈব সারে বদলে যাচ্ছে তালার কৃষি: রাসায়নিক নয়, কেঁচোই এখন ভরসা

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৩, ২০২৫
নভেম্বর ৩, ২০২৫ ০ কমেন্ট 168 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: রাসায়নিক সারের ওপর নির্ভরশীল কৃষি পদ্ধতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। পরিবেশ ও মাটির উর্বরতা রক্ষায় এখন জৈব সারই কৃষকদের নতুন ভরসা। সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামের পরিশ্রমী কৃষি উদ্যোক্তা মোড়ল আব্দুল মালেক সেই পরিবর্তনের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

২০১৩-১৪ অর্থবছরে মাত্র ১৮টি কেঁচো দিয়ে তিনি শুরু করেন ভার্মি (কেঁচো) কম্পোস্ট উৎপাদন। দীর্ঘ এক দশকে তাঁর অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে একটি আদর্শ জৈব সার খামার। বর্তমানে তাঁর খামারে প্রতি মাসে প্রায় ১৫ টন ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদিত হয়। এই সারের চাহিদা এখন শুধু তালা উপজেলাতেই নয়, খুলনা, যশোর ও ঢাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত অর্থবছরে ৫ শতাধিক কৃষককে নিয়ে ভার্মি কম্পোস্ট সারের প্রদর্শনী ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে জেলায় প্রায় ৫০ হাজার ছোট-বড় খামারি নিয়মিতভাবে জৈব সার উৎপাদন করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত সার দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি উদ্যোক্তা মোড়ল আব্দুল মালেক বলেন,শুরুর দিকে মানুষ হাসাহাসি করতÑকেঁচো দিয়ে আবার কৃষি হয় নাকি! এখন তারা নিজেরাই এসে সার কিনছে। আমার খামারে দুই ধরনের সার উৎপাদিত হয়Ñভার্মি ও ট্রাইকো কম্পোস্ট। প্রায় আড়াই বিঘা জায়গায় এই খামার পরিচালিত হচ্ছে, যেখানে নিয়মিত আট-দশজন শ্রমিক কাজ করেন।

তিনি আরও বলেন,ট্রাইকো কম্পোস্ট মাটির জৈব উপাদান পুনরুদ্ধার করে, ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করে এবং উপকারী পোকামাকড় বাঁচিয়ে রাখে। এতে উৎপাদন খরচ কমে যায়, ফলন বাড়ে ও পরিবেশও সুরক্ষিত থাকে।

তালা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুসারে, এ উপজেলায় বর্তমানে প্রায় ১২০টির বেশি ক্ষুদ্র জৈব সার উৎপাদন খামার চালু রয়েছে। এসব খামারের পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে অনলাইনেও বিক্রি হচ্ছে। অনেক কৃষক এখন জৈব সার উৎপাদনকে পেশা হিসেবেও গ্রহণ করছেন।

তাঁর মেয়ে শাহিনূর ইয়াসমিন শিলা, যিনি বাবার সঙ্গে এই উদ্যোগে কাজ করেন, জানানÑ“নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারই ভবিষ্যতের পথ। সরকার যদি রাসায়নিক সারের মতো জৈব সারও সহজলভ্য করে, তাহলে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি দেশও পাবে বিষমুক্ত খাদ্য।”

স্থানীয় কৃষক মুকুল সরদার বলেন,আগে রাসায়নিক সার দিয়ে ফসল তুললেও মাটির শক্তি নষ্ট হয়ে যেত। এখন কেঁচো সার ব্যবহার করে দেখি ফলনও ভালো হচ্ছে, মাটিও নরম ও উর্বর হচ্ছে। এই সারে ধান, সবজি, কলাÑসব ফসলেই ভালো ফল পাওয়া যাচ্ছে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, ভার্মি কম্পোস্ট শুধু সার নয়, এটি একটি পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি। মাটির জীববৈচিত্র্য রক্ষা, গাছের শিকড়ের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কৃষকরা এখন এই সারের উৎপাদন ও ব্যবহারে আগ্রহী হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছি। তিনি আরও বলেন,

“জৈব সার ব্যবহারে মাটির স্বাস্থ্য টিকিয়ে রাখা যায়। এটি মাটির জীবাণু ও পুষ্টি উপাদানের ভারসাম্য রক্ষা করে। রাসায়নিক নির্ভরতা কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈব সারই হতে পারে ভবিষ্যতের টেকসই কৃষি সমাধান।”

অন্যদিকে, কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট শুধু ফসল উৎপাদন বাড়ায় না, বরং এটি মাটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাও বজায় রাখে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ে, তাহলে বাংলাদেশ খুব দ্রুত একটি জৈব কৃষি নির্ভর দেশে পরিণত হতে পারবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাকরি না ছেড়েই আমেরিকায় শিক্ষক তাহেরা সুলতানা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting