দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৯
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেলা পরিষদের চেক জালিয়াতির ঘটনায় জড়িতদের বিচার ও হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২, ২০২১
অক্টোবর ২, ২০২১ ০ কমেন্ট 324 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের চেক জালিয়াতির ঘটনায় প্রকৃত জড়িতদের বিরুদ্ধে তদন্তপূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহন ও হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন সদর উপজেলার বুলারাটি গ্রামের শেখ সৈয়েদুল ইসলামের ছেলে ভুক্তভোগী শেখ আমিনুর রশিদ সুজন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি বিগত ২০১০ সাল থেকে সাতক্ষীরা জেলা শহরে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিজ্ঞাপন প্রতিনিধি এবং ইংরেজি দ্যা ডেইলি সান এর প্রতিনিধি হিসাবে সুনামের সাথে ১১ বছর দায়িত্ব পালন করে আসছি। এই দীর্ঘ সময়ে আজ পর্যন্ত কোন দপ্তর আমার বিরুদ্ধে কোন ধরনের কোন অভিযোগ নেই। তিনি বলেন, গত ২৪ আগষ্ট আমি সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে কাজ শেষে ফিরে আসার পথে ডিবি কার্যালয়ের সামনে সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান ও হিসাব রক্ষক আবু হুরাইরাসহ দুই ব্যাংক কর্মকর্তাকে সেখানে অবস্থান করতে দেখি। ওই দুই ব্যাংক কর্মকর্তা এ সময় ডিবি পুলিশকে ভুল বুঝিয়ে একটি পিছন সাইডের স্থির ছবির সূত্র ধরে আমাকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করান। কিন্তু ওই চেকের স্বাক্ষর, মোবাইল নাম্বারের সাথে আমার কোন সম্পৃক্ততা না পেয়ে জেলা পরিষদের ওই দুই কর্মকর্তা আমার বাড়িতেও পুলিশ পাঠান। তল্লাশী করে পুলিশ কোন কিছু না পেয়ে ১০ বছর পুরাতন একটি ডায়েরি এবং কালের কণ্ঠ ও ডেইলি সান জেলার বিভিন্ন বিজ্ঞাপন প্রতিষ্ঠানের এন্টি রেজিস্ট্রার নিয়ে আসেন হাতের লেখা যাচাইয়ের জন্য। এতোকিছুর পরও তারা এর সাথে আমার কোন সম্পৃক্ত পাননি। ওই দুই ব্যাংক কর্মকর্তা নিজেদের বাঁচতে বিভিন্ন কৌশলে আমাকে ফাঁসিয়ে প্রতারনার মামলায় জড়িয়ে দেন। যা আমি বুঝে উঠতে পারেনি। পরবর্তীতে আমি জানতে পারি যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে গত বছরের ২৩ আগষ্ট ছয় লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় গত বছরের ২৯ আগষ্ট কারো নাম উল্লেখ না করে সদর থানায় ৭২ নং (জিআর ৬৩৩/২০ নং) যে মামলা করেছিলেন সেই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে মামলার তদন্তকারি কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম আমাকে আদালতের মাধ্যমে দু’ দিনের রিমান্ডে নেন। রিমান্ড চলাকালে পুলিশ আমার বিভিন্ন ধরণের স্থিরচিত্র ও ভিডিও চিত্র গ্রহণ করে। এরপর ২১ সেপ্টেম্বর আমি আদালত থেকে জামিন পেলেও পুলিশের কাছে থাকা আমার জাতীয় পরিচয়পত্র, অফিস আইডি, ক্যামেরা, ড্রাইভিং লাইসেন্স, ম্যানিব্যাগ, বিজ্ঞাপনের রিসিভসহ অফিসিয়াল কাগজপত্র এখনও ফেরত পায়নি। এ গুলো ফেরত পাওয়ার জন্য আমি দাবী জানাচ্ছি।

তিনি আরো বলেন, স্বাক্ষর যাচাই না করে বাংলাদেশ ব্যাংক এর নীতিমালা বর্হিভতভাবে একাউন্ড পে ছাড়া ব্যাংক থেকে কিভাবে ৬ লক্ষ টাকা ক্যাশ উত্তোলন হল ? যেখানে জেলা পরিষদের ৫ হাজার টাকার উর্দ্ধে কোন একাউন্ট পে চেক চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও ক্যাশিয়ারের স্বাক্ষরিত এডভাইস ছাড়া দেওয়া হয় না সেখানে  ছয় লাখ টাকা কিভাবে ক্যাশ দিলো ব্যাংক? চেকজালিয়াতির এই ঘটনায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান ও ক্যাশিয়ার আবু হুরাইয়রাসহ ব্যাংকের কাশিয়ার জড়িত থাকতে পারে বলে আমি মনে করি। তনি আরো বলেন, আমার তিন বছরের ছেলে বর্তমানে থ্যালাসামিয়া ও নিউরো সংক্রান্ত কঠিণ রোগে আক্রান্ত। আমি নিজের সংসার চালানোর পাশপাশি ছেলের ঔষধ কিনতে হিমশিম খাচ্ছি। এমতাবস্থায় জেলা পরিষদ ও ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের বাঁচাতে আমাকে ফাঁসাতে মিশন নিয়ে নেমেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় জেলা পরিষদের চেক জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহনের জোর দাবী জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কাফনের কাপড় পরে ব্যবসায়ীদের মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...

জুন ১৯, ২০২৬

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting