দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৪
রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...
দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...
আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক
আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১১, ২০১৯
আগস্ট ১১, ২০১৯ ০ কমেন্ট 443 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভা ১০ আগস্ট শনিবার সকাল ১০টায় দৈনিক পত্রদূত অফিসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, এড. শেখ আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, অপারেশ পাল, মাধব চন্দ্র দত্ত, এম কামরুজ্জামান, আলী নুর খান বাবলু, মোশারফ হোসেন, মনিরুজ্জামান, আসাদুজ্জামান লাভলু, আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় সাতক্ষীরাবাসীর ২১ দফা দাবী আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সাতক্ষীরা শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবী জানানো হয়।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নাভারণ-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও ভোমরা বন্দরকে পুর্ণাঙ্গকরণসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে রেললাইন নির্মাণ না হওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলার মানুষের সুবিধার্থে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেসের নাভারণে একটি স্টপেজের দাবী জানানো হয়। সভায় সিএস ম্যাপ অনুযায়ী প্রাণসায়র খাল খনন ও জোয়ার-ভাটা চালু করতে সকল বাঁধা অপসারণ করার দাবী জানানো হয়। একই সাথে পুনর্বাসন না করে খালের দু’পাশের ছিন্নমূল গরীব মানুষ ও ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবী জানানো হয়। সভায় নাভারণ-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ ছাড়াও ভোমরা-খুলনা রেললাইন নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে যথাযত উদ্যোগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুসহ স্বাস্থ্য বিভাগে অনিয়ম দুর্নীতি বন্ধ, জেলায় শ্রমঘন বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারসহ জলাবদ্ধতা নিরসন, দুটি পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধান, সাতক্ষীরা বাইপাস সড়ককে আলীপুর চেকপোস্ট পর্যন্ত সম্প্রসারণ ও শহরের পূর্বাংশের আশাশুনি সড়কের সাথে আরো একটি বাইপাস সড়ক নির্মাণসহ ঢাকার সাথে জেলার দুরত্ব কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণ, ১৩২ কেভি নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মানুষের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করে জেলার বিভিন্ন এলাকায় চলাচলরত ইজিবাইক, ব্যাটারী চালিত ভ্যান, ইঞ্জিনভ্যান, নসিমন করিমন, আলম সাধু, ভটভটির আধুনিকায়নের ব্যবস্থাসহ চালকদের প্রশিক্ষণ ও চাঁদাবাজি ছাড়া নিবিঘেœ চলাচলের ব্যবস্থাসহ ২১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী ১৭ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে জেলা নাগরিক কমিটির বর্ধিত সভা আহবান করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আতঙ্কে কর্মকর্তা কর্মচারীরা : ভাঙ্গনের ঝুকিতে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় ভবন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

রিলেটেড পোস্ট

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting