দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৩
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জুলাইতে প্রথম ধাপের ইউপি নির্বাচন! আজ হতে পারে তফসিল

কর্তৃক kobirubel.satnadee মে ২৪, ২০২১
মে ২৪, ২০২১ ০ কমেন্ট 500 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: স্থগিত থাকা প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ১১টি পৌরসভা ও চারটি সংসদীয় শূন্য থাকা আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করার প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এজন্য সোমবার (২৪ মে) কমিশন সভাও আহ্বান করা হয়েছে। এদিন কমিশন সভাশেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা কথা ছিলো। কিন্তু করোনাকালে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়ানোতে এই বিষয়ে কমিশন সভার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি সচিবালয়। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বুধবার (১৯ মে) সময় মতো নির্বাচন করার পক্ষে সিদ্ধান্ত নেয় কমিশন। তখন সরকারের বিধি নিষেধ ছিলো ২৩ মে পর্যন্ত। তাই কমিশন বিধি-নিষেধের সময় শেষ হওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করতে চেয়েছিলো। তাই বিধি-নিষেধ শেষ হওয়ার পরের দিন ২৪ মে এই বিষয়ে কমিশন সভা রাখা হয়। কিন্তু চলমান বিধি-নিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানোতে নির্বাচনের তফসিলের জন্য কমিশন সভায় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

সোমবার সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের ৮০তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত উপনির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভা ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন, ইউনিয়নের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন এবং বিবিধ।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, তফসিলের বিষয়ে কমিশন সভার পরে বলা যাবে। কালকের সভায় কিছু তো সিদ্ধান্ত হবেই। লকডাউন বাড়ালেও আমাদের নির্বাচনের টার্গেট তো জুলাইতে। তখন কিছু নির্বাচন তো হবেই। কালকে ইউপি, শূন্য হওয়া চারটি আসনের উপনির্বাচন ও পৌরসভার নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। কমিশন সচিবালয় থেকে প্রস্তাবনা তৈরি করা রাখা হয়েছে। কমিশন অনুমোদন দিলে কালকেই এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইউপির দ্বিতীয় দফা নির্বাচন এখনই নাও হতে পারে। প্রথদ দফা হওয়ার পর হয়তো দ্বিতীয় দফার বিষয়ে আলোচনা হবে। সভার পরে বিস্তারিত বলা যাবে কমিশন কীভাবে চায়।

চার আসনের উপনির্বাচন একদিন করার জন্য গত মিটিংয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে বলেও জানান তিনি।

স্থগিত থাকা নির্বাচনের বিষয়ে ইসি সূত্র জানায়, যেহেতু নির্বাচনের মাত্র ১১ দিন আগে এসব নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই এসব নির্বাচনে প্রার্থীদের প্রচারণার জন্য ৭ থেকে ১৫ দিন সময় দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে। এছাড়া যেহেতু কমিশন জুলাই মাসে নির্বাচন করতে চায় আর বিধিনিষেধ চলমান, তাই ইসি সোমবার শুধু ভোটের দিনের তারিখ ঘোষণা করে বলতে পারে যে পরবর্তী কোনো একদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

১৯ মে কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানিয়েছিলেন, চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।

তিনি বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আজকের সভায় এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মে’র কমিশন সভায় এই বিষয় নিয়েও আলোচনা করা হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন। এছাড়া এই সময় অনেক নির্বাচনের মেয়াদ শেষ হলেও সিইসি’র বিশেষ ক্ষমতাবলে এসব নির্বাচনের মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়। এই ৯০ দিনও পার হয়ে যাচ্ছে। তাই এসব নির্বাচন আয়োজন করার কথা ভাবছে ইসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা
পরবর্তী পোস্ট
আঘাত হানার দু’দিন পরও তাণ্ডব চালাবে ইয়াস

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting