দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০৮
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

জার্সি পাঠিয়ে বাংলাদেশের জন্য আর্জেন্টিনা অধিনায়কের শুভকামনা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২৩
মার্চ ৩১, ২০২৩ ০ কমেন্ট 454 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ফুটবলের রেশ ধরে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম এক সম্পর্ক স্থাপিত হয়েছে। দুদেশের ক্রীড়াপ্রেমীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত। তার ছাপ পড়ছে জাতীয়ভাবেও। এই যেমন বাংলাদেশ দলের জন্য শুক্রবার (৩১ মার্চ) জার্সি উপহার পাঠিয়েছে আর্জেন্টিনা ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন সেটা গ্রহণ করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিবের হাতে জার্সি তুলে দিয়েছেন ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেওনার্ড। এ জার্সি পাঠিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনার পুরুষ ও নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক। পুরুষ দলের অধিনায়ক হারনেন ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টকস দুজনই টাইগারদের উদ্দেশ্যে ভিডিওবার্তা দিয়েছেন।

গত ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। মেসিদের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে যায়। দেশের অনেক জায়গায় হয় বিজয় মিছিলও। যা নজরে পড়ে আর্জেন্টিনার। এমনকি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও বিষয়টি নিয়ে সরব হয়।

এরপর থেকে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হতে থাকে। শুধু ক্রীড়াঙ্গনেই না, আর্জেন্টিনা ও বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে অন্য সেক্টরগুলোতেও। ফুটবল উন্মাদনার রেশ ধরে আর্জেন্টিনার বেশ কয়েকজন কুটনৈতিকও এরইমধ্যে বাংলাদেশ সফর করে গেছেন। গত ফেব্রুয়ারিতে ঢাকায় উদ্বোধন হয়েছে আর্জেন্টিনা দূতাবাসেরও।

৪৫ বছর পর ২৭ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করা হয়। দূতাবাসটির উদ্বোধন উপলক্ষে বড় একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছিলেন দেশটির পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাকিব-লিটনের টেস্ট না খেলার কারণ নেই: পাপন
পরবর্তী পোস্ট
বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হলো শ্রীলঙ্কার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting