দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জামায়াত-বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আ’লীগের প্রতিবাদ সভা ও মটরসাইকেল শোভাযাত্রা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২৩
জুলাই ৩০, ২০২৩ ০ কমেন্ট 452 ভিউস

সাতনদী ডেস্ক: সারাদেশে জামায়াত-বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদের সব সময় সজাগ ও জাগ্রত থাকতে হবে। আপনারা সব সময় সজাগ থাকবেন। যে নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগ দেবে সেটা আমরা যথাযথভাবে পালন করবো। ১৪ সালে ও ১৮ সালে জামাত-বিএনপি আমাদের নির্বাচন করতে দেয়নি। জামাত-বিএনপি নির্বাচন করতে দিতে চাইনা। জামাত-বিএনপি নির্বাচন করতে দিতে চায়ননা বলেই সারা দেশে সন্ত্রাসী কর্মকান্ড ও অরাজগতা সৃষ্টি করছে। আমরা যদি সজাগ না থাকি তাহলে জামাত-বিএনপির দ্বারা এ দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আজকে মিথ্যাচার ও প্রপাকাণ্ডা করে এ দেশের ভাবমুর্তিকে বিদেশে নষ্ট করার চেষ্টা করছে। আমরা আশা করি আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা লক্ষ্যে পৌছাবে।” প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ। প্রতিবাদ সভা শেষে একটি বিশাল মটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা মৎস্যজীবীলীগ, জেলা তাঁতীলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চালতেতলায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশন
পরবর্তী পোস্ট
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রিভার স্ট্রাইক ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting