দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৪
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২১
মার্চ ২৮, ২০২১ ০ কমেন্ট 359 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামাল। তিনি বলেছেন, হরতালে জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (২৮ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার চেষ্টা করা হচ্ছে। এগুলো থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, হেফাজতের পেছন থেকে অন্য কেউ উসকানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হেফাজতের ডাকা হরতালে রোববার (২৮ মার্চ) সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক বন্ধ রয়েছে। গতকাল শনিবার হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে তোলা ইটের দেয়াল এখনও রয়েছে। এরই মধ্যে নতুন করে সড়কের দুটি স্থান খুঁড়ে ফেলা হয়েছে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার যাত্রীরা। যান চলাচল বন্ধ হওয়ায় হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের। সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটহাজারীতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সড়কে পুলিশের সাঁজোয়া যানসহ পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

এদিকে হরতাল সমর্থনে রোববার সকাল থেকে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের এলাকা। শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, গাছ ও খুঁটি ফেলে অবরোধ করে রাখা হয়েছে।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছুড়লে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ রয়েছেন বলে জানা গেছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একইভাবে হরতালের সমর্থনে রোববার সকালে নারায়ণগঞ্জে পিকেটিংয়ের সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সৎ মেয়েকে সঙ্গে নিয়েই হানিমুনে দিয়া মির্জা!
পরবর্তী পোস্ট
প্রকাশ্যে তরুণীর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, গ্রেফতার যুবক

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting