দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব পাসে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৫, ২০২০
আগস্ট ১৫, ২০২০ ০ কমেন্ট 468 ভিউস

আন্তর্জাতিক  ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নজনিত প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রস্তাবের ওপর অনুষ্ঠিত  ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ছাড়া আর একটিমাত্র দেশ নিষেধাজ্ঞার পক্ষে সম্মতি দিয়েছে। প্রস্তাব পাস না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আর ইরান ইস্যুতে বিরোধ ঠেকাতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার অুনমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের আওতায় আগামী ১৮ অক্টোবর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আরও দুই বছর আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটি ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যেতে থাকে। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে তারা। শুক্রবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এদিন ১১ দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে; আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনও দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।

ইরানবিরোধী প্রস্তাব পাস করতে ব্যর্থ হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। কিন্তু আজ এ দায়িত্ব পালনে পরিষদ ব্যর্থ হয়েছে এবং এর কোনও ব্যাখ্যা থাকতে পারে না।’

ইরান ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। নিরাপত্তা পরিষদে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক, তা কেউ চায় না। সেসব এড়াতে আমরা একটি অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করতে পারি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রহস্যের কিনারা, অঙ্কিতার সাড়ে চার কোটি টাকার ফ্ল্যাটের কিস্তি দিতেন সুশান্ত!
পরবর্তী পোস্ট
রাশিয়ার ভ্যাকসিন কিনছে ভিয়েতনাম

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting