দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩৬
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

জাকিরকে সুজন বলেছিলেন, ‘প্রস্তুত থাকিস, হয়তোবা হতে পারে’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 335 ভিউস

স্পোর্টস ডেস্ক:

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনীর জার্সিতে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলছিলেন জাকের আলী অনিক। ম্যাচের মাঝেই খবর পান, প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অনিক গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে ভালো খেলে আসছিলেন। ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়ে। তবে সম্ভাবনা যে রয়েছে, সেই ব্যাপারটি আগেই বুঝতে পেরেছিলেন।

মিরপুরে আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে জাকের আলী বলেছেন, ‘‘আমি ম্যাচের মধ্যেই জানতে পেরেছি যে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। (খালেদ মাহমুদ) সুজন স্যার আমাকে আগে জানিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রস্তুত থাকিস। হয়তোবা হতে পারে।’ তবে নিশ্চিত খবরটা কিছুক্ষণ আগে ডাগআউটে জানতে পেরেছি। আমি তো ম্যাচে ছিলাম, কিপিং করলাম।’’

২৫ বছর বয়সী এই ক্রিকেটার ৪৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ১১৮.১০ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৫৮৭ রান। বিশেষ করে বিপিএলে সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বেশ কিছু ইমপ্যাক্ট ইনিংস খেলেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই উইকেটকিপার ব্যাটার, ‘অনেক ভালো লাগছে। প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, নিজেকে তাগিদ দিচ্ছিলাম বড় পারফরম্যান্স করতে। সুযোগ এসেছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করতে। ’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যেভাবে ইমপ্যাক্ট ইনিংস খেলেছেন, জাতীয় দলের একাদশে সুযোগ পেলে সেটাই করতে চান অনিক। বুধবার মিরপুরে গণমাধ্যমকে এমন বার্তা দিয়ে রেখেছেন তিনি, ‘ নির্বাচকরা আগেও বলেছেন, ক্রিকেটারদের বাজিয়ে দেখছেন। তো ওই একটা প্রক্রিয়ার মধ্যে আমিও হয়তো পড়েছি। আমাকে প্রমাণ করার জন্যই জাতীয় দলে ডাকা হয়েছে। আমি চেষ্টা করবো। বিপিএলে আমি যে ধরনের দায়িত্ব পালন করেছিলাম, চেষ্টা করবো ওই ধরনের ক্যামিও ইনিংস খেলতে।’

সর্বশেষ বিপিএলে ১১ ইনিংসে ১২০ এর বেশি স্ট্রাইকরেটে ১৭৫ রান করেছেন জাকের আলী। ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগেও ছন্দময় ব্যাটিং করেছেন। নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘সাম্প্রতিক এক-দুই বছরের পরিসংখ্যান যদি দেখেন, তাহলে বোঝা যাবে এই সময়টা আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। তো পিক টাইমটাতেই আমার মনে হয় ডাকা হয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: সিএনজিচালক গ্রেফতার
পরবর্তী পোস্ট
মারবার্গ ভাইরাস: তানজানিয়ায় ৫ জনের মৃত্যু

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting