দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৩
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জনবল ৭২, রোগী দুই জন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 381 ভিউস

জাতীয় ডেস্ক:

৯২ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল। চিকিৎসকসহ হাসপাতালটির বিভিন্ন পদে জনবল কর্মরত আছেন ৭২ জন। বুধবার (১ মার্চ) হাসপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসাধীন রোগী ভর্তি আছে মাত্র দু’জন। সেখানে কর্মকর্তারাই জানিয়েছেন, কখনও একজন, আবার কখনও কখনও দুই থেকে তিনজন রোগী ভর্তি থাকেন হাসপাতালটিতে। আর মাসের অধিকাংশ সময়ই রোগীশূন্য থাকে হাসপাতালটি। এর পেছনে কারণ হিসেবে তারা বলছেন, নানান সংকটে জর্জরিত এই হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে চিকিৎসক কর্মরত আছেন চার জন, মেট্রন (তদারককারী) একজন, সিস্টার ইনচার্জ চার জন, ফার্মাসিস্ট একজন, স্টোয়ার্ড (রোগীর খাবার তদারককারী) ছয় জন, ওটি সহকারী একজন, ড্রেসার একজন। অপরদিকে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কর্মরত আছেন ৫৪ জন। এরমধ্যে পরিচ্ছন্নতা কর্মী ১৫ জন, নিরাপত্তা প্রহরী একজন, বাবুর্চি দুজন, সহকারী বাবুর্চি তিন জন, ওয়ার্ডবয় ১০ জন, আয়া ছয়জন, অ্যাম্বুলেন্স ক্লিনার একজন ও স্ট্রাকচার কেয়ারের দায়িত্বে আছেন দুই জন।

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের জুনিয়র নার্স হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত মো. রফিক। বছর দুয়েক পরে যাবেন অবসরে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক সময় এই হাসপাতালে রোগীর অনেক চাপ ছিল। সিট না পেয়ে মেঝেতে পর্যন্ত রোগী থাকতো। পূর্বাঞ্চলের হাজার হাজার কর্মরত এবং অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল এই হাসপাতাল। এখন চিকিৎসক নেই। সে কারণে তেমন একটা রোগী আসছে না। কখনও দু’জন, কখনও তিন জন আবার অনেক সময় রোগী শূন্য থাকে।’

হাসপাতালটিতে ৯২টির মতো শয্যা আছে। আছে তিনটি ওয়ার্ড। এরমধ্যে সার্জিক্যাল ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড ও মহিলা ওয়ার্ড। আছে মন্ত্রী-এমপি কিংবা ভিআইপিদের জন্য নির্দিষ্ট কেবিনও। তারপরও রোগী কম হওয়ার কারণ হিসেবে চিকিৎসক সংকটকেই দায়ী করছেন এই নার্স। তার ভাষ্য, ‘হাসপাতালটিতে চিকিৎসক অনেক কম। এ কারণে রোগীরা ভর্তি হতে চান না।’

খোঁজ নিয়ে জানা গেছে, নানাবিধ সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। অপারেশনের নির্দিষ্ট কক্ষ থাকলেও নেই অপারেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতি। সংকট রয়েছে চিকিৎসক, সার্জন, নার্স, ল্যাব ও ডায়াগনস্টিক যন্ত্রপাতির। অ্যাম্বুলেন্স থাকলেও সেটি বছরের প্রায় সময় নষ্ট থাকে।

মাসুদুর রহমান নামে এক রেলওয়ে কর্মচারী বলেন, ‘জ্বর, মাথা ব্যথাসহ ছোটখাটো সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে কিছু রোগী রেলওয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বড় কোনও সমস্যা নিয়ে কেউ এই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুনিনি। যদিও এক সময় এই হাসপাতালের কদর ছিল। গত ১০ বছর ধরে এ হাসপাতালটির প্রতি রেলওয়ে কর্মকর্তাদের অবহেলার কারণে হাসপাতালটির এমন হাল হয়েছে।’

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. আই এস আব্দুল আহাদ বলেন, ‘রেলওয়ে হাসপাতালে চিকিৎসক সংকট অনেক বেশি। ২১টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আমিসহ চার জন কর্মরত। আমাদের রেলওয়ের আওতাধীন অন্যান্য হাসপাতালেও কাজ করতে হয়। এ কারণে আমাদের একটি হাসপাতালে খুব বেশি সময় দেওয়া যাচ্ছে না। রেলওয়ে হাসপাতালে চিকিৎসক না থাকার কারণে রোগীরাও তেমন আসছেন না। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসকসহ অন্যান্য পদে নিয়োগ বন্ধ রয়েছে।’

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পূর্বাঞ্চলের সব হাসপাতালে চিকিৎসকসহ সবক’টি পদে জনবল কম রয়েছে। জনবল চেয়ে সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত চিকিৎসক সংকট সুরাহা হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মামলার কোটি টাকার আলামত এখন ময়লার ভাগাড়
পরবর্তী পোস্ট
অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিলেটেড পোস্ট

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting