দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩২
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...
‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...
সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার হার বাড়ছে কেন?
সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকা

ছাগলের নাম মেসি ও নেইমার, দাম ৫ লাখ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২১
জুলাই ১৭, ২০২১ ০ কমেন্ট 667 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: কোরবানির ঈদ কেন্দ্রিক গরুর বিভিন্ন নামকরণ করা হলেও এবার টাঙ্গাইলের ভূঞাপুরে রাজস্থান হারিয়ানা জাতের দুটি ছাগলের নাম রাখা হয়েছে মেসি ও নেইমার।

কোরবানিযোগ্য এই ছাগল দুটির আকর্ষণ হিসেবে ফুটবল তারকাদের নামে রাখেন খামারি। বৃহস্পতিবার (১৫ জুলাই) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী পশুর হাটে তোলা হয় ১৮০ কেজি ওজনের মেসি ও নেইমারকে। এ সময় খামারি শাহিনুল ইসলাম ছাগল দুটির দাম হাঁকান পাঁচ লাখ টাকা। তবে হাটে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় বাড়িতে নিয়ে যান খামারি।

গোবিন্দাসীর পশুর হাটে গিয়ে দেখা গেছে, কালো রংয়ের সাড়ে তিন ফুট লম্বা ও প্রায় তিন ফিট উচ্চতার মেসি ও নেইমার ছাগল দুটি দেখতে মানুষজন ভিড় করছেন। কেউ কেউ দামও জিজ্ঞাসা করছেন।

উপজেলার যদুরগাতি গ্রামের খামারি শাহীনুল ইসলাম জানান, এ দুটি জেলার সব চেয়ে বড় ছাগল। তিন বছর ধরে আদর-যত্নে লালন-পালন করেছি। মেসি ও নেইমারকে দেশীয় খৈল, ভুট্টা, ভুষি ও গাছের পাতা খাওয়ানো হয়েছে। দুটির ওজন ১৮ কেজি। দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা। তবে হাটে মেসি ও নেইমারের কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা না পাওয়ায় বিক্রি করা যায়নি।

তিনি বলেন, অনেকেই কোরবানির গরুর বিভিন্ন নাম রাখেন। ছাগল দুটি মোটা-তাজা আর দেখতেও খুবই সুন্দর। তাই ছাগল দুটির আকর্ষণ বাড়াতে তাদের নাম জনপ্রিয় বিদেশি দুই ফুটবল তারকার নামে রেখেছি। স্থানীয় হাটে বিক্রি না হওয়ায় মেসি ও নেইমারকে ঢাকায় নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. স্বপন দেবনাথ জানান, রাজস্থান হারিয়ানা জাতের ছাগল দুটি উপজেলায় সবচেয়ে বড়। এই জাতের ছাগল অল্পসময়ে দ্রুত বর্ধনশীল হয়। খামারিও বেশি লাভ করতে পারেন। এ জাতের ছাগল মাংসের জন্য খামারিরা লালন-পালন করে থাকেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সতীনের সন্তানদের নির্যাতন থেকে নারীকে রক্ষা করল পুলিশ
পরবর্তী পোস্ট
দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই…….. সাঈদ মেহেদী

রিলেটেড পোস্ট

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত

জুলাই ২৪, ২০২৬

দশ লাখ টাকার ঘুষের বিনিময়ে ইউপি সচিব মাসুদ...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

উত্তরায় শপিংমলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির দুই দিনের...

মার্চ ১৭, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি...

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting