দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৩
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে
সাতক্ষীরায় শূন্যপদে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং অ্যাডভোকেসি সভা
দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের  সাথে  ওসির...
দেবহাটায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক সভা
আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের সমাবেশ
জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ান 
সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...
কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবরবাণিজ্যভোমরা স্থল বন্দরসাতক্ষীরা সদর

চাঁদাবাজির অভিযোগে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানীতে অচলাবস্থা

কর্তৃক kobirubel.satnadee জুন ২১, ২০২৩
জুন ২১, ২০২৩ ০ কমেন্ট 1076 ভিউস

রুবেল হোসেন: ভারতীয় আমদানি জাত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বুধবার (২১ জুন) সকাল দশটা থেকে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয় যা দুপুর নাগাদ পুনরায় চালু হয়। ভারতীয় ট্রাক ড্রাইভাররা বন্দরের জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ করে দেয় ভারতীয় ট্রাক ড্রাইভাররা। ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে উক্ত টাকা উত্তোলনের প্রতিবাদ জানানো হয়।
গত ৩০ মে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এ.এস এম মাকছুদ খান স্বাক্ষরিত এক পত্রে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি / সাধারণ সম্পাদককে ট্রাক প্রতি চাঁদা ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করার বিষয়টি জানানো হয়। আমদানি রপ্তানী কার্যক্রম গতিশীল করা, বন্দরে যানজট নিরসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এ সিদ্ধান্ত বলে পত্রে উল্লেখ করা হয়। যা গত ৮ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। চিঠি পাওয়ার পর গত ২ জুন ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম জিয়াউল হক চৌধুরি ও সাধারণ সম্পাদক রাজু সাহাজী স্বাক্ষরিত এক পত্রে ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বাড়তি চাঁদা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এবং সামগ্রিক এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ভোমরা আমদানি রপ্তারী কারক সমিতির সাথে আলোচনার অনুরোধ জানানো হয়।
চাঁদা বাড়ানোর বিষয়টি ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অনেক কর্মকর্তা ও আমদানি রপ্তানী কারক সমিতির পক্ষ থেকে নিন্দা করা হয়। উভয় দেশের উর্দ্ধতন কর্তৃপক্ষের এমন পরষ্পর বিরোধী অবস্থানের মধ্যে ভারতীয় ট্রাক থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় শুরু হলে বুধবার (২১ জুন) সকাল দশটা থেকে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এদিকে ভারতীয় ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তার অডিও বার্তায় বাংলাদেশ কর্তৃপক্ষকে কোন টাকা না দিতে এবং আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ করে দিতে বলা হয়। এর পর থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আমদানি রপ্তানী কার্যক্রম। পরে উক্ত মালবাহী ট্রাকে পচনশীল পন্য থাকায় ২০০ টাকা চাঁদা দিয়ে বন্দরে ভারতীয় ট্রাকগুলো প্রবেশ করে।
এ বিষয়ে জানতে চাইলে ভোমরা আমদানি রপ্তানীকারক সমিতির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সাতনদীকে জানান, “ভোমরা সি,এন্ডএফ এজেন্ট্স এসাসিয়েশন আমাদের সাথে কোনরূপ আলোচনা না করে ভারতীয় কর্তৃপক্ষকে ট্রাক প্রতি ২০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য বলে। কিন্তু ভারতীয় ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশন স্পষ্টভাবে জানায় তারা কোন চাঁদা দিতে পারবে না। এমনি ভাবে গত ৮ তারিখ থেকে চাঁদা উত্তোলনে ব্যর্থ হয়ে আজ (বুধবার ২১ জুন) সভাপতি রাজু সাধারণ সম্পাদক মাকছুদ খান নিজে উপস্থিত থেকে ট্রাক প্রতি ২০০ টাকা করে চাঁদা উত্তোলন শুরু করলে ভারতীয় কর্তৃপক্ষ আমদানি রপ্তানী বন্ধ করে দেয়। এখন পর্যন্ত (বুধবার বেলা ১:৩০ মিনিট) বন্দরে কোন গাড়ি প্রবেশ করছে না। আমরা বিষয়টির তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে জানতে চাইলে ভোমরা সি,এন্ডএফ এজেন্ট্স এসাসিয়েশন এর সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন সাতনদীকে জানান, “ সিএন্ড এফ এর মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে চাঁদা আদায়ের বিরোধীতা করি। তারপরও সভাপতি ও সাধারণ সম্পাদক চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেন। আমি এখন বাইরে আছি। তবে আমি শুনছি সভাপতি ও সাধারণ সম্পাদক নিজে উপস্থিত থেকে চাঁদা উত্তোলন শুরু করলে ভারতীয়রা আমদানি রপ্তানী বন্ধ করে দেয়। এটা সম্পূর্ণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক নষ্ট করার জন্য বিরোধী দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সভাপতি/সাধারণ সম্পাদক এমন কাজ করছে।”
এদিকে আমদানি রপ্তানীর অচলাবস্থা দ্রুত নিরসণ না হলে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাঁদাবাজির অভিযোগে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানীতে অচলাবস্থা
পরবর্তী পোস্ট
সম্পত্তি দখলে বাঁধা দেওয়ায় মারপিট: মামলা করায় নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার

রিলেটেড পোস্ট

আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের সমাবেশ

আগস্ট ৩০, ২০২৬

জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ান 

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় হোটেল রয়েল প্যালেস’র উদ্বোধন

আগস্ট ২৯, ২০২৬

সাতক্ষীরার সাহিত্যাকাশে এক পশলা নতুনের আবাহন ঘটিয়ে সম্পন্ন...

আগস্ট ২৯, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে আলহাজ্ব আব্দুর...

আগস্ট ২৮, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে জেলা মানবাধিকার ফাউন্ডেশনের শোক

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নূর...

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting