দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:০০
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

চসিকে তদন্ত প্রতিবেদন জমা: প্রকল্প পরিচালককে মারধরে জড়িত ১১ ঠিকাদার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 331 ভিউস

জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক (পিডি) গোলাম ইয়াজদানীকে মারধরে ১১ ঠিকাদার জড়িত ছিলেন। বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের কাজ না পাওয়া এবং জামানতের টাকা দ্রুত ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ ঠিকাদাররা এমন ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার সময় পাশের রুমে থাকা সহকর্মীদের কেউ তাকে রক্ষায় এগিয়ে যাননি। বুধবার সন্ধ্যায় চসিকে দাখিল করা তদন্ত প্রতিবেদনে এসব বলা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, তদন্ত প্রতিবেদনে ঘটনার সঙ্গে জড়িত ১১ ঠিকাদারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এসজে ট্রেডার্সের সাহাব উদ্দিন, মেসার্স বাংলাদেশ ট্রেডার্সের সঞ্জয় ভৌমিক কংকন, মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস, মেসার্স জয় এন্টারপ্রাইজের সুভাষ মজুমদার, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্লাহ খান, মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্সের নাজিম উদ্দিন, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের নাজমুল হোসেন ফিরোজ, ইফতেখার অ্যান্ড ব্রাদার্সের মো. ইউসুফ, মেসার্স জ্যোতি ও হ্যাপি এন্টারপ্রাইজের আশীষ কুমার দে ও হ্যাপি দে এবং মেসার্স তানজিল এন্টারপ্রাইজের মালিক আলমগীর। এ ১১ ঠিকাদারি প্রতিষ্ঠানকে চসিক কালো তালিকাভুক্ত করেছে।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে তদন্ত কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল তাবরীজ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। টেন্ডার বিষয়ে তদন্ত প্রতিবেদনে চারটি পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এগুলো হলো-প্রকল্প গ্রহণ, প্রাক্কলন ও টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা আনতে মেয়রের অনুমোদন অপরিহার্য করা।

এক্ষেত্রে প্রাক্কলন ব্যয় নির্ধারণসহ অন্যসব কার্যক্রমে আবশ্যিকভাবে প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিদ্ধান্ত অনুমোদন করা প্রয়োজন। টেন্ডারসংক্রান্ত বিষয় চূড়ান্ত না হওয়া পর্যন্ত কঠোরভাবে মনিটর করা। নিরাপত্তা বিষয়ে বেশকিছু সুপারিশ করা হয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে-বহিরাগতদের নাম, মোবাইল ফোন নম্বর এবং দপ্তরে প্রবেশের কারণ লিপিবদ্ধ করা; প্রতিটি ফ্লোরে কমপক্ষে দুইজন করে নিরাপত্তাকর্মী রাখা; পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও সিসিটিভি ফুটেজ স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো; সিটি করপোরেশনে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা নির্ধারণ করা; ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিকাল ৪টার পর দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা। ভবনে প্রবেশে মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমতি নেওয়ার বিধান বাধ্যতামূলক করা।

২৯ জানুয়ারি চসিকের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষে পিডি গোলাম ইয়াজদানীকে মারধর এবং তার টেবিল ও নামফল ভাঙচুর করেন ঠিকাদাররা। এ ঘটনায় ওই রাতেই চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে ১০ ঠিকাদারের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা করেন। পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অনুমতি ছাড়াই আমেরিকায় অবস্থান বেতনও পাচ্ছেন
পরবর্তী পোস্ট
এএসআই হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ অভিনেত্রী অধরা গ্রেফতার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting