দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

গ্রাহকের বাড়ি গিয়ে টাকা আদায় করছেন প্রগতির আঞ্চলিক ম্যানেজার অমল ও তার স্ত্রী বাসন্তি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৬, ২০২৩
ডিসেম্বর ২৬, ২০২৩ ০ কমেন্ট 404 ভিউস
  • গ্রাহকের দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
  • টাকা ফেরত না দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পায়তারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ছনকা বাজারে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি, প্রগতি পল্লী উন্নয়ন ফাউন্ডেশন, প্রগতি এস.আর.সি.সি. লি. এর নামে অমল মণ্ডল ও তার স্ত্রী বাসন্তি রাণী মণ্ডল গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে অধিক লাভের প্রলোভনে টাকা আদায় এবং গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলো তাদের প্ররোচণায় পড়ে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। সম্প্রতি প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ, তার স্ত্রী চেয়ারম্যান ইতি রানী বিশ্বাস ও সম্পাদক বিশ্বনাথ দাশের বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয়কৃত শত কোটি টাকা নিয়ে লোপাটের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এদিকে, ঘোনা ইউনিয়নের ভিক্ষুক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ দিনমজুরসহ বিভিন্ন মানুষের কাছ থেকে আনুমানিক দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে এই চক্রটির বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মহিলারা বাড়িতে হাঁস-মুরগি পালন করে ডিম বিক্রির টাকাগুলোও প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি ঘোনা আঞ্চলিক কার্যালয়ের জমা দিয়েছেন। এছাড়া ভিক্ষুকরাও তাদের জমানো অর্থকড়িগুলো এই অফিসে জমা রেখেছে। নানান কৌশলে গ্রামের সাধারণ মানুষের জমি বিক্রি করেও ডিপিএস করিয়ে নিয়েছে এই চক্রটি। সম্প্রতি গ্রাহকরা তাদের সঞ্চয়কৃত অর্থ ফেরত পাচ্ছে না। কিন্তু ডিপিএস ও সঞ্চয়ের টাকা উত্তোলন অব্যাহত রয়েছে। স্থানীয় গ্রাহকরা জানান, নাছিমা, দেবী রাণীসহ একাধিক মাঠকর্মী অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এখনও পর্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে টাকা উত্তোলন অব্যাহত রেখেছে।
স্থানীয়রা আরো জানান, ম্যানেজার অমল তার চাচাতো ভাই গোবিন্দের কাছ ৪ লক্ষ টাকা, গোবিন্দের মেয়ের কাছ থেকে ২ লক্ষ টাকা দেয় এবং গোবিন্দের জামাইয়ের ১ লক্ষ টাকা নেয়। এখন টাকা চাইলে অমল তাদের কাছ থেকে আরো ৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি লিখে দেবে বলে জানা গেছে।
ভিক্ষুক জামিলা খাতুন জানান, আমার অতি কষ্টের উপার্জিত ৪০ হাজার টাকা দ্বিগুন দেওয়ার প্রলোভনে রাধা রাণী নিয়ে দেয়। এক সপ্তাহ আগে আমি টাকা চাইলে ম্যানেজার অমল ও তার স্ত্রী বাসন্তি রাণী আমাকে হাকিয়ে বের করে দেয়।
তাছলিমা খাতুন নামের এক গ্রাহক জানান, আমি রাধা রাণীর মাধ্যমে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটিতে ১ লক্ষ ৬০ হাজার জমা রাখি। বর্তমানে আমার ফুসফুস নষ্ট হওয়ায় ভারতে চিকিৎসার জন্য যেতে হবে। আমার টাকা ফেরত চাইলে তারা এখন নানান টালবাহানা শুরু করছে। গত ২০ ডিসেম্বর দেওয়া কথা থাকলেও এখনও পর্যন্ত টাকা দেয়নি। এ বিষয়ে আমি প্রশাসনের উর্দ্ধত্বন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বদলে গেছে আশাশুনিবাসীর জীবন চিত্র
পরবর্তী পোস্ট
উপকূলের নারী, কিশোরী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting