দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:০৩
পাটকেলঘাটায় রাস্তার ধারে পাওয়া গেছে মটরসাইকেল, জামাকাপড় ও...
শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...
আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা
আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ
শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে
সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গুলিতে নিহত বাংলাদেশির লাশ ৩ দিনেও ফেরত দেয়নি বিএসএফ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 306 ভিউস

জাতীয় ডেস্ক:

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর (২৪) লাশ তিন দিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। লাশ ফেরত পেতে বাবা-মা, স্ত্রীসহ স্বজনরা তিন দিন ধরে অপেক্ষায় থাকলেও এখনও না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটানোর পাশাপাশি পরিবারে চলছে শোকের মাতম।

জানা গেছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ২৫ নং সাবপিলার এর ২০০-৩০০ গজ ভারত অভ্যন্তরে কুন্ডপাড়াতে এই ঘটনা ঘটে। নিহত সাহাবুল হোসেন বাবু হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে, ছেলের মরদেহ ফেরত পেতে বিজিবিসহ বিভিন্ন দফতরে পত্র দিয়েছেন বাবা আবুল হোসেন।

স্থানীয়রা জানান, সীমান্তের ফকিরপাড়া (ধরন্দা) এলাকার ২৮৫ নং মেইন পিলার এর ২৫নং সাব-সীমানা পিলারের পাশ দিয়ে ওই যুবক ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর তিন দিন পার হলেও লাশ ফেরত দেয়নি। এর ফলে ভারতেই পড়ে আছে নিহত বাবুর লাশ।

নিহতের বাবা আবুল হোসেন বলেন, আমার ছেলেকে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে- এমন খবর পেয়ে শুক্রবার রাত থেকেই স্থানীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। সর্বশেষ ছেলের লাশ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল বিজিবির কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু বিজিবি এখন পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। ছেলের লাশ এখন ভারতের পুলিশের হেফাজতে পড়ে আছে। লাশ দ্রুত দেশে এনে ইসলামের রীতি অনুযায়ী দাফন কাজ সম্পন্ন করতে পারি- সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

নিহতের স্ত্রী বাবলী আক্তার বলেন, বাবু শুক্রবার সন্ধ্যায় মেয়ের খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত ১০টার দিকে প্রতিবেশীরা জানান, আমার স্বামীকে বিএসএফ নাকি গুলি করে হত্যা করেছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘২০২৬ সালে শুরু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম’
পরবর্তী পোস্ট
দুই বছর পর শহীদ মিনারে সশরীরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting