দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫১
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

গিবসের সেই তাণ্ডবের ষোলো বছর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 306 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ডান ভন বাঙ্গয়ের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল সেদিন!

ঘটনাস্থল সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। ঝড়ের নাম হার্সেল গিবস! নেদারল্যান্ডসের লেগ স্পিনার ভন বাঙ্গয়ের এক ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ঘটনাটা আজকের এই দিনেই (১৬ মার্চ)। ষোলো বছর পূর্ণ হলো গিবসের সেই তাণ্ডবের।

২০০৭ বিশ্বকাপে সেদিন ‘এ’ গ্রুপে বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানেই এবি ডি ভিলিয়ার্সের উইকেট হারায় প্রোটিয়ারা। সেখান থেকে ১১৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস।

১৯তম ওভারে স্মিথ ৬৭ রান করে ফেরার পর উইকেটে আসেন গিবস। ডানহাতি ব্যাটসম্যান প্রথম ৩০ বলে করেছিলেন ৩২ রান। এরপর এক ওভারের ব্যবধানে তার রান হয়ে যায় ৩৬ বলে ৬৮! ছয় বলে ছয় ছক্কা যে সেই ওভারেই।

ইনিংসের সেটি ৩০তম ওভার, ভন বাঙ্গয়ের চতুর্থ। লেগ স্পিনারের প্রথম বলে ডাউন দ্য ট্র্যাকে এসে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান গিবস। পরের বলটা ছিল লেগ অ্যান্ড মিডল স্টাম্পে, এবার লং অফের ওপর দিয়ে বল সীমানার বাইরে। তৃতীয় বলে আবারো লং অফের ওপর দিয়ে ছক্কা।

ভন বাঙ্গ চতুর্থ বলটা দিয়েছিলেন কিছুটা নিচু ফুলটস। ফলাফল? ওভার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা! পঞ্চম বলটা গিবস আছড়ে ফেললেন লং অফের ওপর দিয়ে। আর ষষ্ঠ বলটা ওভার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়েই গড়ে ফেললেন ইতিহাস।

ওয়ানডে ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এক ওভারে ছয় বলে ছয় ছক্কার প্রথম ঘটনা এটি। পরের ওভারে আউট হওয়ার আগে ৪০ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭২ রানের টর্নেডো ইনিংস খেলেন গিবস। ক্যালিসের ১০৯ বলে ১২৮* ও মার্ক বাউচারের ৩১ বলে ৭৫* রানের সুবাদে ৪০ ওভারে ৩ উইকেটে ৩৫৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ম্যাচ জিতেছিল ২২১ রানে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তারুণ্যের তেজে নবযুগের ভেলায় বাংলাদেশ
পরবর্তী পোস্ট
র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত-লিটন

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting