দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৪
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা সদর

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে সাতক্ষীরা জেলা আ’লীগের যৌথ মতবিনিময় সভা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৮, ২০২৩
নভেম্বর ৮, ২০২৩ ০ কমেন্ট 407 ভিউস

আব্দুর রশিদ: আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা আ.লীগের আহব্বানে এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক সহযোগিতায় যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট চত্বরে জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর খুলনাতে জননেত্রী শেখ হাসিনার বিভাগীয় সম্মেলন সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশকে ভালোবাসেনা সেই কুচক্রী মহল বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে আবারও লিপ্ত হয়েছে। ২০১৩ সালের সেই জঙ্গিবাদী গোষ্ঠী সাতক্ষীরাসহ দেশের অনেক জায়গায় হত্যা যজ্ঞ শুরু করেছিল। তারা আবারও হরতাল ও হরতালের নামে সন্ত্রাসী কর্মকান্ড জ্বালাও পোড়াও করছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে। আগামী ১৩ নভেম্বর’র মহাসমাবেশ জনস্রোত থেকে আমরা দেখাতে চাই জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয়ের সমাবেশ। ওই সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে নিরাপদে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। যারা বোমা মারবে তাদের হাত ভেঙে দিতে হবে এবং পুড়িয়ে দিতে হবে। বিএনপি-জামায়াত সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাযজ্ঞ সৃষ্টি করে ক্ষমতায় আসার জন্য সারাদেশে ১৪ সালের মতো আবারও সহিংসতা শুরু করেছে। তাদেরকে রুখতে আ.লীগের সবপর্যায়ের নেতা-কমীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী না করে বাড়ি ফিরবোনা। আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার জনসভা সফল করার জন্য সাতক্ষীরা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।” সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, তালা উপজেলা আ.লীগের সভাপতি নুরুল ইসলাম, কলরোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এসএম মোর্শেদ, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, সদরের বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা সাতক্ষীরা জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এসময় আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের মিছিল ও মানববন্ধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সিটি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting