দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:১১
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দেবহাটাকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে ফের চেয়ারম্যান...
সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুবিতেই প্রথম ওবিই কারিকুলা প্রণয়ন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২০, ২০২২
সেপ্টেম্বর ২০, ২০২২ ০ কমেন্ট 379 ভিউস

খুলনা প্রতিবেদক: দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান বিশ্বমানে উন্নীত করার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের কারিকুলা ও তা অনুসরণ অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন প্রদান করেছে। এই গাইডলাইন অনুসরণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়নের কাজ শেষ করেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ওবিই কারিকুলাম প্রণয়ন সম্পন্নের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন (বিভাগ) এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ওবিই কারিকুলা প্রণয়ন সম্পন্ন হলো।

সমাপ্তি দিনে বেলা ১২টায় আইইআর তৈরিকৃত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইইআর এর মাইক্রোটিচিং এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, আজ একটি আনন্দের দিন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে এটি একটি বড় অর্জন। এই বিরাট কর্মযজ্ঞ সম্পন্নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরলস পরিশ্রম করেছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট টিমকে আন্তরিক শুভেচ্ছা জানান। একাডেমিক কাউন্সিলের অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া শেষে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে এই কারিকুলা অনুসরণ করে পাঠদান শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বমানের একটি কারিকুলা অনুসরণ করে তাদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

আইইআর এর পরিচালক ও শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর এর শিক্ষক প্রফেসর রুবাইয়াত জাহান।

এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় বন্ধুকে আটকে বান্ধবীকে গণধর্ষণ, আটক-৩
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সুপেয় পানি টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting