দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির পাল্টাপাল্টি অনশন কর্মসূচি পালন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৪, ২০২৩
অক্টোবর ১৪, ২০২৩ ০ কমেন্ট 365 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রধান সড়কের পাশে শামিয়ানা টানিয়ে জেলা বিএনপির আয়োজনে এই অনশন কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে এর সকল দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অনশন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু হাসান হাদী। অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম শফি, সাতক্ষীরা সদর থানা বিএনপির সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সাতক্ষীরা পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদীর স্বপন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। অপরদিকে, সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এই অনশন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম। এসময় তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। তাকে বিনা দোষে বিনা কারণ আটকে রাখা হয়েছে। কোন শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করতে হবে। এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে। আমরা দুর্নীতিবাজ ফ্যাসিবাদ সরকারের সাথে কোন আপোষ করতে রাজি নয়। একমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তাহলে বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে। তা না হলে এদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলবো। আগামীতে বিএনপির সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহনের আহবান জানান।’ অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, আশাশুনির হেদায়েতুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, ঢাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি মো.আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সাইফুল ইসলাম বাবু, কৃষক দলের রবিউল ইসলাম, মো. আজিজুর রহমান সেলিম, ইসমাইল হোসেন নিরব, মো. শাহিন ইসলাম প্রমুখ। পরে কর্মসূচিতে আগত বিএনপির নেতাকর্মীদের পানি খাইয়ে অনশন ভাঙ্গান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার বাবুল মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান
পরবর্তী পোস্ট
খলিশখালী ইউনিয়ননে জাপা নেতা আব্দুর রউফ মোড়লের মৃত্যুতে শোক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting