দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫৮
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকা

খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০২৩
ডিসেম্বর ২২, ২০২৩ ০ কমেন্ট 471 ভিউস

তরিকুল ইসলাম: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেব লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী সাভারের খাগানে অবস্থিত মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. ফখরুল ইসলামের নেতৃতে ডা. হুমায়ুন কবীর সেলিম (কিডনী বিশেষজ্ঞ), ডা. মাসুদুর রহমান (কিডনী বিশেষজ্ঞ), ডা. নায়লা পারভিন, ডা. ফাহরিমা আক্তার, ডা. ফারহানা আফরোজ, ডা. আয়শা আহমেদ, ডা. জান্নাতুল ফাওজিয়া, ডা. হুমাইরা রহমান এবং ডা. নুসরাত জাহানসহ একটি দক্ষ মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও লায়ন্স ক্লাব ইন্টারন্যশল জেলা ৩১৫-এ২ রিজিওন চেয়ারপার্সন ইকবাল মাসুদ, উপ-পরিচালক মোখলেছুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, এমআইএস অফিসার মাধবেন্দ্র রায়, ফিন্যন্স ও এডমিন অফিসার সাদেক আল মামুন প্রমূখ। উদ্বোধনী সভায় অধ্যাপক ডা. ফখরুল ইসলাম বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সারা জীবন মানবতার কল্যাণে কাজ করেছিলেন। তাঁর জীবনব্যাপি সেবা ছিল সকল ধর্ম, মত ও পথের উর্ধে মানবতার সেবা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসও মানবতার কল্যাণে উৎসর্গিত। স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, তাঁর আদর্শ বাস্তবায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন নিরলস কাজ করে যাচ্ছে। খাগান, বিরুলিয়া এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর প্রতিষ্ঠা করেছে মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতাল খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর আদর্শে মানুষের সেবায় কাজ করে যাবে। মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভিন সকল চিকিৎসক ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে যারা সহযোগিতা করেছে বিশেষ করে লায়ন ক্লাব অব ঢাকা ওয়েসিসকে ধন্যবাদ জানান। উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২৫০ জনেরও অধিক রোগী চিকিৎসাসেবা গ্রহন করে। এসময় ফ্রি ঔষধ প্রদান, ডাইবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়। খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সেক্টরের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় আওয়ামীলীগের বর্ধিত সভা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ওয়াবদার জমি দখল করে ৩তালা ভিত বিশিষ্ট ভবণ নির্মাণের কাজ অব্যাহত

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

উত্তরায় শপিংমলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির দুই দিনের...

মার্চ ১৭, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি...

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অভিনেতা সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর...

এপ্রিল ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলা সমিতি, ঢাকার নূতন কমিটি গঠন

নভেম্বর ১৪, ২০২৪

খান বাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা

ডিসেম্বর ২০, ২০২৩

খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে

নভেম্বর ২৮, ২০২৩

৩০০ আসনে তৃণমূল বিএনপির প্রতিদ্ব›িদ্বতার ঘোষণার

নভেম্বর ১৬, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting