দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

খরচ বাড়ায় হজযাত্রায় ভাটা, নিবন্ধন মাত্র ১০ হাজার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 395 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশের মুসলমানদের তীব্র আগ্রহ থাকার পরও খরচ বেড়ে যাওয়ায় হজের নিবন্ধনে ভাটা পড়ছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। অথচ ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৯ হাজার ৩৫২ জন হজের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধনের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি থাকলেও বাড়ানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্যাকেজের খরচ না কমালে এ বছর পূর্ণ কোটায় হজযাত্রী পাঠানো নিয়ে শঙ্কায় হজ এজেন্সিগুলো।

রাজধানীর শান্তিনগরের আল মদিনা ট্রাভেলস অ্যান্ড হজ্ব কাফেলা অফিসে সুনসান নিরবতা। প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের মাধ্যমে যারা হজে যেতে প্রাক-নিবন্ধন করেছিলেন তাদের ফোন করছেন। নিবন্ধনের সময় চলে যাচ্ছে, তবুও তারা কেন নিবন্ধন করছেন না, জানতে খোঁজ নিচ্ছেন। ৯৯ ভাগ ক্ষেত্রে উত্তর আসছে, খরচ বেড়ে যাওয়ায় এ বছরে হজে যেতে পারবেন না।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার খোরশেদুল আলম বলেন, ‘বিগত বছরগুলোতে প্যাকেজ ঘোষণার পর থেকে হজ করতে ইচ্ছুকরা নিবন্ধন করতে আমাদের অফিসে আসা শুরু করেন। খোঁজ-খবর নিতে অনেক কল করেন। এ সময় হজে গমনেচ্ছুদের চাপ সামলাতে আমাদের ব্যস্ত থাকত হয়। অথচ এ বছরের চিত্র উল্টো। আমাদের মাধ্যমে হজে যেতে প্রাক নিবন্ধন করেছেন মাত্র ২০০ জন। আর নিবন্ধন করেছেন মাত্র ১০ জন। বাকিদের ফোন করে করে খোঁজ নিচ্ছি। সবাই বলছেন, এতো খরচ, যাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতি তাতে শেষ পর্যন্ত বাংলাদেশের কোটাই পূরণ হবে না। করোনার পর গত বছর সীমিত আকারে হজযাত্রী গিয়েছেন। এবার হজ এজেন্সগুলো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু খরচ বাড়ার কারণে কেউ যেতে চাচ্ছেন না। এভাবে এজেন্সিদেরও টিকে থাকা কঠিন হয়ে পড়বে।’

গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। ২ ফেব্রুয়ারি সরকারি প্যাকেজ থেকে ১০ হাজার টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। হাব নির্ধারিত হজ প্যাকেজের সর্বনিম্ন প্যাকেজ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

খরচ বাড়ায় হজযাত্রায় ভাটা, নিবন্ধন মাত্র ১০ হাজার

সরকারি-বেসরকারি উভয় প্যাকেজেই বিগত বছরের চেয়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। ২০২২ সালে হজের সর্বনিম্ন প্যাকেজ ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। প্রাক নিবন্ধিত গমনেচ্ছুদের নিবন্ধন সম্পন্ন করতে ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থপনায় নিবন্ধনের করতে হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

২২ ফেব্রুয়ারি দুপুর ১টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬৯৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২০৭ জনসহ মোট ৯ হাজার ৯০৪ জন নিবন্ধন করেছেন। ২৩ ফেব্রুয়ারি শেষ দিনে কোনোভাবেই কোটার বাকিদের নিবন্ধন সম্ভব নয়। তার আগেই ২২ ফেব্রুয়ারি বিকালে নিবন্ধনের সময় বাড়িয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে ধর্ম মন্ত্রণালয়।

হজ এজেন্সি মালিকরা বলছেন, প্রতিবছর নির্ধারিত কোটার চেয়ে বেশি মানুষ হজে যেতে প্রাক নিবন্ধন করেন। এখন পর্যন্ত ২ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু খরচ বেড়ে যাওয়ায় প্রাক নিবন্ধন করলেও অনেকে নিবন্ধন করছেন না। ধর্ম মন্ত্রণালয় নিবন্ধনের সময় বাড়ালেও লাভ কী। খরচ যে হারে বেড়েছে তাতে যারা যাবেন না, তারা তো আর সিদ্ধান্ত বদলাবেন না। এ পরিস্থিতি মোকাবিলায় বিমান ভাড়াসহ হজের খরচ পুনর্নির্ধারণ করা জরুরি। গেলো বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৪০ হাজার টাকা। এ বছর তা ৫৮ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ

ক্রমাগত খরচ বাড়ায় হজযাত্রীদের আর্থিক চাপ বেড়েছে। অনেকে প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত হজে যেতে পারবেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে হজের বিমান ভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। ১৪ ফেব্রুয়ারি আটাব বিমান ভাড়াসহ প্যাকেজ মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে।

এ প্রসঙ্গে আটাবের মহাসচিব আবদুস সালাম আরেফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেভাবে হজের খরচ বেড়েছে তাতে জায়গা-জমি বিক্রি করা ছাড়া অনেকের পক্ষে হজ করা সম্ভব হবে না। এ কারণে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ও হজের খরচ পুনরায় সহনীয় মাত্রায় নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।’

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হাব বরাবরই হজযাত্রীদের খরচের বোঝা কমাতে তৎপর ছিল। খরচ কমানোর বিষয়টি নিয়ে আমরাও সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যে কারণে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির রিমেক চান না কাজল
পরবর্তী পোস্ট
আলিয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ, পুলিশে অভিযোগ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting