দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:১৮
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসজাতীয়

ক্রয়ক্ষমতার বাইরে রেমডেসিভির!

কর্তৃক kobirubel.satnadee মে ১০, ২০২০
মে ১০, ২০২০ ০ কমেন্ট 328 ভিউস

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের বিরুদ্ধে ‘কার্যকর’অ্যান্টি ভাইরাল ওষুধ ‘রেমডেসিভির’-এর উৎপাদন শেষ করেছে দেশীয় দুই কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস। উৎপাদনের প্রক্রিয়াসহ অন্যান্য প্রস্তুতিতে আছে বিকন ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পপুলার এবং অপসোনিন।

দেশের কয়েকটি কোম্পানির তৈরি করা ‘রেমডেসিভির’ চলতি মাসের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে—এমনটাই জানানো হয়েছে কোম্পানিগুলোর পক্ষ থেকে। ‘রেমডেসিভির’ অ্যান্টি ভাইরাল ওষুধ। মূলত এটি ইবোলার সময়ে ব্যবহার করা হলেও এখন ইমার্জেন্সি অথোরাইজেশন দিয়েছে আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

তবে করোনা ভাইরাসের এ প্রাদুর্ভাবের সময়ে ওষুধ পাওয়ার বিষয়টি স্বস্তির হলেও এর দাম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতর বলছে, সরকার নির্ধারিত ১১৭টি ওষুধের বাইরে তারা অন্য কোনও ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে পারে না। কোম্পানিগুলো সে ওষুধের দাম নির্ধারণ করে। কোম্পানিগুলো প্রত্যেক ‘রেমডেসিভির’ইনজেকশনের দাম সাড়ে পাঁচ হাজার টাকা করে নির্ধারণ করেছে।

‘রেমডেসিভির’ ইনজেকশন আইটেম, এটা ব্যবহার করা হবে কেবলমাত্র হাসপাতালে জটিল রোগীদের চিকিৎসায়। ‘রেমডেসিভির’ ইনজেকশন হিসেবে পাঁচ থেকে ১০ দিনের মেয়াদে দেওয়ার প্রয়োজন হবে। এসকেএফ, ইনসেপ্টা এবং বিকন ফার্মার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের উৎপাদিত ওষুধের দাম সাড়ে পাঁচ হাজার টাকা করে হবে । অর্থাৎ যারা পাঁচদিন এ ওষুধ ব্যবহার করবেন তাদের খরচ হবে সাড়ে ২৭ হাজার টাকা। আর ১০ দিন করে নিলে খরচ হবে ৫৫ হাজার টাকা। কোম্পানিগুলো বলছে, বিশ্ববাজারের পরিস্থিতি, কাঁচামালসহ অন্যান্য ফ্যাক্টরগুলোই ওষুধটির দাম বেশি হওয়ার মূল কারণ।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমাদের তৈরি এ ওষুধের নাম হবে নিনোভির। এটি দ্রুতই বাজারে আসবে। প্রতিটি ইনজেকশনের দাম রাখা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা। দামটা বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন,  আমরা মনে করছি অন্যান্য সময়ে এর দাম হতো বর্তমানে নির্ধারিত দামের চার ভাগের এক ভাগ। কিন্তু বর্তমানে রেমডেসিভির-এর কাঁচামালই ‘ওভারপ্রাইজড’। তিনি বলেন, যে কোনও ইনজেকশন লিকুইড হলে মূল্য কম হয়, যদি পাউডার ফর্মে হয় তাহলে তার দাম বেশি হয়। কারণ, পাউডার ফর্মে যে ম্যানুফেকচারিং প্রসেস বা তার ‘ইনগ্রিডিয়েন্টস’ একটু কস্টলি। যে কারণে সবাই দাম বেশি রাখতে বাধ্য হচ্ছে।’’

ইতোমধ্যেই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ তাদের উৎপাদিত রেমডেসিভির-এর নমুনা ওষুধ প্রশাসন অধিদফতরে জমা দিয়েছে বলে জানিয়েছেন এই অধিদফতরের পরিচালক রুহুল আমিন। তিনি বলেন, বেক্সিমকোর ওষুধের পরীক্ষা শুরু হয়েছে আগেই। এসকেএফের নমুনা জমা হলো মাত্র। হয়তো আজ (শনিবার) অথবা আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। এখন এই পরীক্ষাতে সবকিছু ঠিকঠাক থাকলে তারা বাজারজাত করার অনুমতি পাবে।

কিন্তু, এসব ওষুধের দাম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদফতরের কী করার আছে জানতে চাইলে রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাইমারি হেলথ কেয়ার তালিকায় যে ১১৭টি ওষুধ রয়েছে সেগুলোর দাম সরকার নির্ধারণ করে, বাকিগুলোর দাম নির্ধারণ করে কোম্পানি। এ ওষুধ সরকার নির্ধারিত তালিকার বাইরের ওষুধ।

তিনি বলেন, এ ওষুধ কেবলমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে সরবরাহ করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে বেসরকারি পর্যায়ে বাজারজাত করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ যেন বিক্রি না হয় সে শর্তও তারা দিয়েছেন। তিনি বলেন, এই ওষুধ ফার্মেসিতে খুচরা বিক্রি করা যাবে না।

বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (গ্লোবাল বিজনেস ) মনজুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের তৈরি ওষুধটির নাম হবে পেনডোভির। এটি বাজারে আসতে পারে মধ্য জুন নাগাদ। রেমডেসিভির ইনজেকটেবল আইটেম, অনেক দাম পড়ে যাবে। আর এটা কেবলমাত্র হাসপাতালে ভর্তি জটিল রোগীদের জন্য।

তিনি বলেন, সাড়ে পাঁচ হাজার টাকা করে পেনডোভির বিক্রি হবে। একজন রোগীর দরকার হবে পাঁচ থেকে ১০টি ইনজেকশন। সে হিসেবে ৬০ হাজার টাকা দরকার হবে। সরকার যদি কাঁচামালের ওপর আমদানি শুল্ক থেকে শুরু করে সবকিছু  ‘প্রত্যাহার’ করতো তাহলে দেশে এসব ওষুধ আরেকটু কম মূল্যে পাওয়া যেতো।

অপরদিকে এসকেএফের পরিচালক ( মার্কেটিং অ্যান্ড সেলস) মুজাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিভিয়ারিটির’ ওপর নির্ভর করে এটি পাঁচ থেকে থেকে ১০ দিন ব্যবহার করতে হবে। তাদের তৈরি ওষুধটির  নাম হবে রেমিভির। দাম হবে সাড়ে পাঁচ হাজার টাকা। বেশি দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাঁচামালসহ অন্য ফ্যাক্টরগুলো বিবেচনা করেই এ দাম রাখা হয়েছে। কেবল এসকেএফ নয়, প্রায় প্রতিটি কোম্পানিই একই রকম মূল্য নির্ধারণ করেছে।

‘রেমডেসিভির’ প্রকৃতপক্ষেই করোনার চিকিৎসায় ভূমিকা রাখবে কিনা জানতে চাইলে শহীদ সোওরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রেমডেসিভিরের ব্যবহার এখন পর্যন্ত কোনও দেশ এপ্রুভ করেনি এবং কোনও দেশে ট্রায়ালও হয়নি। এটা পুরোপুরিই পরীক্ষামূলক একটি বিষয়। এ ব্যাপারে আশাবাদী হওয়ার মতো কিছু নেই।

সুত্র: বাংলা ট্রিবিউনকে

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফখরু‌লের বক্তব্য বিভ্রান্তি তৈরির অপকৌশল: কা‌দের
পরবর্তী পোস্ট
পরিণতির দিকে বিশ্ব স্বাস্থ্য রেজুলেশন, চূড়ান্ত দর কষাকষি সোমবার

রিলেটেড পোস্ট

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting