দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৩১
আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কেড়াগাজী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হয়রানীর অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৮, ২০২৩
আগস্ট ৮, ২০২৩ ০ কমেন্ট 314 ভিউস

সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার কেড়াগাজী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মামলা এবং নানানভাবে কৃৎসা রটিয়ে মানসিক ও সামাজিকভাবে হয়রানী করার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করতে একটি কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে বলে জানা গেছে। সাবেক সভাপতি আতিয়ার রহমান ও কুচক্রী মহলের হাত থেকে বিদ্যালয়টি রক্ষা করতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এর সু-দৃষ্টি কামনা করেছেন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান জানান, আমি ২০০০ সালে ঐ বিদ্যালয়টি নিজ উদ্যোগে এলাকার কয়েকজন সমাজসেবক ও শিক্ষানুরাগীদের সাথে নিয়ে প্রায় ২ একর ৭৬ শতক জমির উপর স্কুলটি প্রতিষ্ঠা করি। আমার নিজের টাকায় ইট, বালুসহ নির্মাণ সামগ্রী ক্রয় করে বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষ তৈরী করেছিলাম। ২০০১ সালের ১ আগষ্ট আমি নিয়োগ পাই। তখন সভাপতি ছিলেন হাবিবুর রহমান। ২০০৪ সালে পর্যায়ক্রমে এন.টি.আর.সি.এর পূর্বে ৭ জন শিক্ষক কর্মচারী নিয়োগ দেয় সভাপতি হাবিবুর রহমান ও আমি। হাবিবুর রহমান ২০০৬ সাল পর্যন্ত অত্র বিদ্যালয়ে সভাপতি ছিলেন। পরবর্তীতে কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের মৃত আরশাদ আলী মোল্যার পুত্র আতিয়ার রহমান সভাপতির দায়িত্বভার গ্রহণ করে। তখন থেকে সভাপতি ও আমি সম্বিলিতভাবে সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করে আসছিলাম। তারপর একটি কুচক্রী মহলের প্রচারনায় ঐ বিদ্যালয়ের জমির উপর কুদৃষ্টি পড়ে সভাপতি আতিয়ার রহমানের। হঠাৎ একদিন বিদ্যালয়ের ২ একর ৭৬ শতক জমির মধ্যে ৭৬ শতক জমি রেখে বাকি ২ একর জমি বিক্রয় করার অনুমতির কথা রেজুলেশন করে আমার নিকট স্বাক্ষর করতে নিয়ে আসে। কিন্তু আমি সেটা না করার কারণে আমার উপর ক্ষেপে যান সভাপতি আতিয়ার রহমান। শুরু হয় মিথ্যা মামলা ও হুমকি, তারই ধারাবাহিকতায় ২০১৫ সালের শেষ দিকে আমার নামে একটি মিথ্যা মামলা দেয়। পরবর্তীতে ২০১৭ সালে আবারও আমার নামে প্রশাসনকে ভুল বুঝিয়ে একটি মিথ্যা মামলায় আমাকে কারাগারে পাঠায়। সেই মামলায় আমি মহামান্য উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার দিনই কারা ফটক থেকে আবারও আমাকে আটক করে আমার বিরুদ্ধে আরও একটি মিথ্যা মামলা দেয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তদন্ত পূর্বক সকল মামলা থেকে আমাকে অব্যহতি প্রদান করেন। তখন সভাপতি আর কোন উপায় না পেয়ে আমি উক্ত বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্য দোকান ঘরের ভাড়ার টাকা তুলে আত্মসাৎসহ নানান অভিযোগে চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৯২২/২০। উক্ত মামলাটি নিষ্পত্তি হওয়ার পর আমি ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতায় সভাপতি আতিয়ার রহমান এর বিরুদ্ধে বিদ্যালয়ের ৪১টি দোকান ঘরের ভাড়া ও সাপ্তাহিক দুই দিন হাটের ভাড়ার ইজারার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করার কারণে আদালতে একটি মামলা দায়ের করি। আতিয়ার রহমান ২০০৬ সালে সভাপতি পদ পাওয়ার পর থেকে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারী পর্যন্ত বিদ্যালয়ের ফান্ডে কোন টাকা জমা দেয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বার বার তাগাদা দেওয়ার পরেও প্রায় ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য কোন উপায় না পেয়ে সভাপতি আতিয়ার রহমানকে বিবাদী করে আমিসহ পরিচালনা কমিটি নয় জন সদস্য বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে মামলা দায়ের করি। যাহার মামলা নং-২৫/২০২১। উক্ত মামলা বিজ্ঞ আদালত সভাপতিকে বিদ্যালয়ের দোকানের ভাড়া ও হাটের ইজারার টাকা না তোলার জন্য নির্দেশ প্রদান করেন এবং তার নিকট যে টাকা আছে সেগুলো বিদ্যালয়ের ফান্ডে জমা করার জন্য নির্দেশ প্রদান করেন। সভাপতি আতিয়ার রহমান এঘটনাকে কেন্দ্র করে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মানসিক, শারীরিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য নানা রকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ঐ বিদ্যালয়টি যাহাতে ওখানে চলতে না পারে সেজন্য একটি কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৩৬৪ পরিবার
পরবর্তী পোস্ট
কলারোয়ায় কন্দাল ফসল উৎপাদনকারী কৃষক-কৃষাণীদের সাটিফিকেট বিতরণ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

কলারোয়ায় সড়কের দুর্ভোগ লাগবে সংস্কার কাজ শুরু

জুলাই ৮, ২০২৬

কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জুলাই ৭, ২০২৬

কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting