দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৩
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ...
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পত্রিকা পরিবেশক
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

কুমিরায় সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে মন্দির ভাংচুরের নাটক সাজিয়ে মিথ্যা মামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৮, ২০২২
ডিসেম্বর ৮, ২০২২ ০ কমেন্ট 424 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার তালার কুমিরায় অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে মন্দির ভাংচুরের কাল্পনিক নাটক সাজিয়ে মিথ্যা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে কখনো মন্দির ছিল না। ধর্মীয় ইস্যু সৃষ্টি করে পুলিশকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে কুমিরা গ্রামের গৌতম দে গং। গৌতম দের দায়ের করা কল্পিত মামলাটি সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছে কুমিরা গ্রামের রেজাউল সরদারসহ তার পরিবার। রেজাউল সরদার মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটকেলঘাটার কুমিরা গ্রামের মৃত মো: জামাল উদ্দীন সরদারের ছেলে মো: রেজাউল সরদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, কুমিরা মৌজায় ১০২২ খতিয়ানে ৪১১৭, ৪১২১, ৪১১৯, ৪১৩৭, দাগে ৬.৭০ একর জমি দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিলাম। উক্ত সম্পত্তিতে কালিগঞ্জ সহকারী জজ আদালতের অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাই: ৮১৬/২০১২ নং মামলায় গত ইং ০২/১০/২২ তারিখে আমাদের পক্ষে রায় ডিক্রি হয়। উক্ত আদালত ডেপুটি কমিশনার সাতক্ষীরাকে আগামী ৯০দিনের মধ্যে উক্ত সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা হতে অবমুক্তির নির্দেশ দেন। উক্ত সম্পত্তিতে আমাদের পারিবারিক কবরস্থান, পাঞ্জেগানা, বসতবাড়িসহ দোকানপাটও রয়েছে। এদিকে সংখ্যালঘুর দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল একই এলাকার গৌতম দে গং। কিন্তু আদালত থেকে আমাদের পক্ষে রায় ডিক্রি হওয়ার পর থেকে মৃত. সুনিল কুমার দের পুত্র গৌতম কুমার দে এবং সহযোগিরা বেপরোয়া হয়ে ওঠে। উক্ত সম্পত্তিতে তাদের কোন শর্ত না থাকার পরও শুধুমাত্র অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে গৌতম কুমার দে গং নানা চক্রান্ত শুরু করে। এর জের ধরে গত ০২/১২/২২ তারিখে গৌতম কুমার দের নেতৃত্বে কার্তিক দে, স্বপন দে, বাবুল দে, সাগর দে, পিং- কার্ত্তিক দে সহ ভাড়াটিয়া ২০০/২৫০ জন ব্যক্তি অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে আমাদের বসতবাড়ি ভাংচুরের চেষ্টা করে এবং নতুন ঘর নির্মানের চেষ্টা করে। এতে আমরা বাধা দিতে গেলে আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায়। পরবর্তীতে ওই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে থানায় মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ আমার দুই ভাই এবং মামাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত আমাদের জামিন দিয়েছেন।
মিথ্যা মামলায় আমাদের কারাগারে পাঠিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে পত্রপত্রিকায় মিথ্যাচার করে যাচ্ছেন তারা। এমনকি আমাদের ফাঁসাতে ৭ ডিসেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে আমরা তাদের বাড়িঘর এবং মন্দির ভাংচুর করেছি মর্মে সংবাদ সম্মেলন করে। অথচ উল্টো তারাই আমাদের বাড়িঘর ভাংচুর করে। আর সেখানে কোন মন্দির ইতোপূর্বেও ছিলোনা। বর্তমানেও নেই বা বসত ঘরও নেই। তাহলে ভাংচুর কিভাবে হল? শুধুমাত্র সম্পত্তি দখল করতে না পেরে মন্দির ভাংচুরের কাল্পনিক মিথ্যা নাটক সাজানো হয়েছে। আদৌ ওই সম্পত্তি গৌতম দের ভোগদখলে ছিলো না এবং নেই।
তিনি আরো বলেন, আমরা অত্যন্ত অসহায় নিরিহ প্রকৃতির মানুষ হওয়ায় ধর্মীয় সংখ্যালঘুর দোহাই দিয়ে আমাদের হয়রানি করে যাচ্ছে তারা। অথচ উক্ত সম্পত্তির সকল বৈধ কাগজপত্র এবং আদালতের রায় ডিক্রি আমাদের পক্ষে রয়েছে। আমরা তদন্তপূর্বক উল্লেখিত গৌতম দে এবং তার সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে পুলিশের অভিযানে জামায়াতের আমিরসহ আটক ১০
পরবর্তী পোস্ট
তালায় সবুজের বুকে হলুদের বাগান

রিলেটেড পোস্ট

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

তালায় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting