দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:২৩
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কুইন্সে স্থায়ী শহীদ মিনার নির্মাণে দেড় মিলিয়ন ডলার বরাদ্দ – জানালেন বরো প্রেসিডেন্ট

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২৩
মার্চ ১৭, ২০২৩ ০ কমেন্ট 272 ভিউস

জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাগণকে বিশেষ সম্মান জানিয়ে ১৬ মার্চ বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির কুইন্স বরো হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এ সময় বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনাভ্যান জুনিয়র প্রবাসী বাঙালিদের আবেগ আর অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণের জন্য দেড় মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন।

এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নিউইয়র্ক সিটির পার্ক ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছেন বলেও উল্লেখ করেন ডেমক্র্যাটিক পার্টির এই বরো প্রেসিডেন্ট।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে ৩ লাখের অধিক বাংলাদেশি বাস করলেও আজ পর্যন্ত স্থায়ী একটি শহীদ মিনারের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কদিন আগে নিউইয়র্কস্থ বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম কুইন্স বরো প্রেসিডেন্টের সাথে বৈঠক করে স্থায়ী একটি শহীদ মিনার করার অনুরোধ জানিয়েছিলেন।

স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে বক্তব্যকালে কন্সাল জেনারেল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বরো প্রেসিডেন্টের প্রতি। ড. মনিরুল বিশেষভাবে উল্লেখ করেছেন, শহীদ মিনারটি হতে হবে অবিকল বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে।

উল্লেখ্য, রমজানের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কদিন আগেই করলো কুইন্স বরো। এই বরোতে ১৬০ ভাষাভাষীর মানুষ বাস করলেও বাংলাদেশিরা বিশেষ একটি স্থানে অধিষ্ঠিত হয়েছে বলে বরো প্রেসিডেন্ট উল্লেখ করেছেন। ইউএস সিনেটের লিডার সিনেটর চাক শ্যুমারও শুভেচ্ছা বক্তব্যে প্রবাসীদের কর্মনিষ্ঠার প্রশংসাকালে বলেন, আমরা খুবই ধন্য যে, এই সিটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করছেন। সিটির সামগ্রিক উন্নয়ন আর কল্যাণে তাদের অবদান অপরিসীম।

কম্যুনিটির জন্যে বিশেষভাবে নিবেদিত থাকায় কুইন্স বরো প্রেসিডেন্টকে লাল-সবুজের উত্তরীয় পড়িয়ে দেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিপা, বহ্নিশিখা, শিল্পকলা একাডেমি, শিল্পাঙ্গনের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। মুক্তিযুদ্ধের আবহ তৈরীর অভিপ্রায়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক তপন মোদকের সাথে সিতারে ছিলেন অপু। মিলনায়তন প্রাঙ্গনে ৫২ বছরের বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের আলোকে পুস্তিকা প্রদর্শন করা হয়। ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লিটন আহমেদ এ সময় সুধীজনের সাথে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশের প্রসঙ্গ আলোকপাত করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন লাবলু আনসার, রাশেদ আহমেদ, আবুল বাশার চুন্নু, গোলাম মোস্তফা খান মিরাজ, মোহাম্মদ সানাউল্লাহ, আবু জাফর মাহমুদ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
বাংলাদেশ অত্যন্ত নিরাপদ দেশ: তামিম

রিলেটেড পোস্ট

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting