দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৯
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে সরকারী অনুদান বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুন ২৩, ২০২১
জুন ২৩, ২০২১ ০ কমেন্ট 331 ভিউস

নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জঃ- ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে কালিগঞ্জের সিমান্তবর্তী হাড়দ্দহা বেড়িবাঁধ মেরামতে শ্রমিকদের সরকারী অনুদান বিতরণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে। এ ব্যাপারে সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকার বেশ কিছু শ্রমিক। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে হাড়দ্দহা বেড়িবাঁধ ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামতের জন্য স্হানীয় কয়েক গ্রামের অসংখ্য মানুষ কাজ করেন। যারা প্রকৃত শ্রমিক তাদের উপজেলা প্রশাসন মাস্টাররোল বানিয়ে সরকারী অনুদানের তালিকা করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান কয়েকশত শ্রমিকদের নিকট থেকে আইডি কার্ডের ফটোকপি গ্রহণ করে ইচ্ছাকৃত তালিকা তৈরি করে তাদের সরকারীভাবে নগৎ অর্থ দেওয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান নিজেই প্রতারণা করে বসন্তপুর গ্রামে যারা কাজ করেনি এমন ১’শ ৪৬ জন, হাড়দ্দহা গ্রামে ১’শ ৩০ জন, শীতলপুর গ্রামে ৭০ জন, ছনকা গ্রামে ৬৫ জন ও গণপতি গ্রামে মাত্র ১৫ জনকে সরকারী অনুদানের তালিকাভুক্ত করেন এবং রবিবার প্রত্যেককে ৫’শ টাকা হারে বিতরণ করেন। কিন্তু এতে অনেক প্রকৃত শ্রমিক তাদের সরকারী ন্যায্য অনুদান পাইনি বলে এই অভিযোগ। অভিযোগকারী হাসানুর রহমান, জসিম, সাদিকুল ইসলাম, মামুনসহ অনেকেই জানান, আমরা ভাঙ্গন এলাকায় বাঁধ মেরামতের কাজ করে সরকারি অনুদান পায়নি। যারা প্রকৃত শ্রমিক ও যারা ট্রলিতে বালুর বস্তা পরিবহন করেছেন তাদের নাম বাদ দিয়ে ইচ্ছামত নাম বসিয়েছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি স্বজনপ্রীতি করেছেন, এমনকি এক নাম বার বার তালিকার অন্তর্ভুক্ত করে সরকারী টাকা আত্মসাৎ করেছেন। আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়টি সম্পর্কে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর গাইন বলেন, সরকার যেমন অনুদান দিয়েছে সবাইকে তেমন ভাবে বিতরণ করেছি। এসময় মোবাইল ফোনের মাধ্যমে প্রতিবেদককে অকথ্য ভাষা ও গালিগালাজ করেন তিনি। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন কেটে দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর নিকট জানতে চাইলে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। আমিও অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক উপজেলা প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া সুপারিশ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে আইসোলেশনের ভয়ে নমুনা দিচ্ছে না মানুষ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting