দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:০৭
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ কর্মসূচি পালন।

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৯, ২০২৩
ডিসেম্বর ৯, ২০২৩ ০ কমেন্ট 342 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ।” স্লোগানকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এক ্র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচি পালিত হয়েছে। আজ ০৯-১২-২০২৩ তারিখ শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ এবং নারী নির্যাতন নির্মূল করনে ১৬ দিন ব্যাপি(২৫শে নভেম্বরে -১০ ডিসেম্বর) প্রচারাভিযান ২০২৩ উপলক্ষে মানববন্ধন, ্র্যালী ও আলোচনা সভা কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, পুলিশ কর্মকর্তা মি: প্রদীপ,উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মি: সফু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ব্র্যাকের কালিগঞ্জ শাখার সমন্বিত উন্নয়ন কর্মসূচির উপজেলা ম্যানেজার গোপালকুন্ডু, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার হাবিবুর রহমান ও ব্র্যাকের ইমরান হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার নারী নির্যাতন দমনে কঠোর। তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন বেসরকারি এনজিও সর্বদা সচেষ্ট ও সজাগ। যার ফলে বর্তমানে নারী নির্যাতনের ঘটনাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেই সাথে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বেগম রোকেয়া দিবসের এই কর্মসূচির প্রতিপাদ্য বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক। উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে। এই দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে নারীর প্রতি সহিংসতা রোধ করা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিরোধ পক্ষ উদযাপনে নানা কর্মসূচি নেয়। এ বছরও এ উপলক্ষে মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা নারী নির্যাতন বন্ধ ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
পরবর্তী পোস্ট
ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে বার্ষিক সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

সাতক্ষীরায় মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ফ্রি...

মে ৩১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...

মে ২৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

কালিগজ্ঞে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

ড্যাফ বাংলাদেশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মে ২২, ২০২৬

কালীগজ্ঞে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...

মে ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting