দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে মাদ্রাসা ও মসজিদের সম্পত্তি আত্মসাৎ করতে না পেরে মিথ্যা মামলায় হয়রানী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১০, ২০২০
জানুয়ারি ১০, ২০২০ ০ কমেন্ট 322 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের ভদ্রখালী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সম্পত্তি ও অর্থ অবৈধভাবে আত্মসাত করতে না পেরে ভূয়া কমিটি করে বর্তমান কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সভাপতি আমির আলী মোড়ল।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২৬/০৫/২০১৭ তারিখে অত্র এলাকার সকল মুসুল্লীদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে আমাকে সভাপতি ও নূর ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপর নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের কাগজপত্র পর্যালোচনা করে জানতে পারি মাদ্রাসার নামে সম্পত্তি রয়েছে ৯ একর ৯১ শতক এবং মসজিদের নামে সম্পত্তির রয়েছে ৯৪শতক। এই সম্পত্তির মধ্যে মাদ্রাসার নামীয় ২ বিঘা সম্পত্তির হারির কোন টাকা গত ২২ বছর যাবত কোন প্রতিষ্ঠান পায় না। এছাড়া দুটি প্রতিষ্ঠানের নামীয় সম্পত্তির মধ্যে পূর্বের কমিটির সদস্যরা যোগ সাজস করে অবৈধভাবে আত্মাসাতের লক্ষ্যে ২৪ বিঘা সম্পত্তি তাদের আত্নীয় স্বজনদের নামে কৌশলে রেকর্ড করিয়েছে। নতুন কমিটি উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য তৎপরতা শুরু করলে পূর্বের কমিটির সদস্যরা নতুন কমিটির ৮ জন সদস্যকে কৌশলে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এঘটনায় গত ১০/০৮/২০১৯ তারিখে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলামসহ জুম্মার নামাজে উপস্থিত শত শত মুসুল্লীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই ৮জন সদস্যকে বহিস্কার করা হয়। একই সাথে আরো নতুন ৮ সদস্যকে কমিটিতে অন্তভুক্ত করা হয়। বহিস্কৃত ৮ জন সদস্যসহ পূর্বের কমিটির দুর্নীতিবাজ সভাপতি ও সম্পাদকের প্রতিষ্ঠানের সীল ও প্যাড জালিয়াতি করে সৌদী আরবে জেলখাটা আসামী শামছুর রহমানকে সভাপতি ও লম্পট আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে একটি ভূয়া রেজুলেশন তৈরি করে। এরপর ওই রেজুলেশন দেখিয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। অথচ উক্ত কমিটির ৯ জন সদস্য কিছুই জানেন না। আমরা ইতোমধ্যে উক্ত ২৪ বিঘা সম্পত্তি উদ্ধারের জন্য আদালতে একটি দেওয়ানী মামলাও দায়ের করি। উক্ত মামলায় প্রতিষ্ঠানের পক্ষে অগ্রগতি দেখে তারা প্রতিষ্ঠানের সম্পত্তি নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে ওঠে এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এরই জের ধরে প্রতিষ্ঠানের সম্পত্তি আমরা অন্যত্র বিক্রির পায়তারা চালাচ্ছি মর্মে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা, হয়রানিমূলক মামলা দায়ের করে। অথচ পূর্বের কমিটি এই দুটি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে অর্থ ও জমির হারির টাকা না দিয়ে তা আত্মসাতসহ প্রতিষ্ঠানের সম্পত্তি আত্নীয় স্বজনদের নামে রেকর্ড করিয়ে ভোগদখল করে আসছিল। আমরা এর প্রতিবাদ করায় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির পায়তারা চালাচ্ছে। এমতাবস্থায় তিনি (আমির আলী) দূর্নীতিবাজ শামছুর ও আবু তাহের গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে থেকে অব্যহতি পেতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ভদ্রখালী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য আমজাদ হোসেন, আবুল কালাম গাজী ও আব্দুল গফফার প্রমুখ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার খলিষখালী ৮ দলীয় নকআউট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী পোস্ট
ঢাবি ছাত্রী ধর্ষণ: শাস্তির দাবীতে পাটকেলঘাটা কলেজ ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting