দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৬
মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জেলেদের নিকট থেকে বনকর্মকর্তাদের গণচাঁদাবাজি
শ্যামনগরে অতিরিক্ত মদ্যপানে স্কুলছাত্রের মৃত্যু
সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...
দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল
খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ৫

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩০, ২০২২
নভেম্বর ৩০, ২০২২ ০ কমেন্ট 519 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িতে ফেলে সন্ত্রাসী কায়দায় বেধড়ক পিটিয়ে ১ শিক্ষার্থী সহ ৫জন নারীকে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে।
সন্ত্রাসী হামলায় আহতদের স্থানীয় গ্রামবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রাতেই ভর্তি করেছে। গুরুতর আহতরা হলো চৌবাড়ীয়া গ্রামের ওকসেদ কারিকরের কন্যা রাফিজা বেগম (২২) ও খাদিজা খাতুন (৩০) আরশাদ কারিকরের কন্যা চম্পা খাতুন (১৯) এবং তার বোন নলতা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা এবং প্রতিপক্ষ সিরাজুল কারিকরের স্ত্রী পারভিন (৩৫)।
উক্ত ঘটনায় অকছেদ কারিকরের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ৫/৬ জনকে আসামি করে বুধবার থানায় একটি এজাহার দায়ের করেছে।
থানার এজাহার সূত্রে এবং হাসপাতালে ভুক্তভোগী আরশাদ কারিকর কন্যা রাফিজা, খাদিজা, চম্পা সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, ইটভাটায় কাজে যাওয়ার জন্য অকছেদ কারিকরের নিকট হতে একই গ্রামের সিরাজুল কারিকর ১ লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করে। কিন্তু কাজে না যেয়ে সে বাড়িতে পালিয়ে থাকে। অকছেদ এর নিকট ভাটা মালিক টাকা চাইলে সে ফোন করে তার স্ত্রীকে সিরাজুলের বাড়িতে পাঠায়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে সিরাজুল এবং তার পুত্র সোহাগ এর নেতৃত্বে পারভীন, আখি, জেসমিনসহ ৪/৫ জন মিলে তাদেরকে ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় তাদের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে সিরাজুলগংরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা জানার জন্য থানার উপ পরিদর্শক বুলবুলের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অধ্যক্ষ আশেক-ই-এলাহীর ফেসবুক আইডি হ্যাক: থানায় জিডি
পরবর্তী পোস্ট
কলারোয়ায় নির্মাণাধীন রাস্তার ধুলায় অতিষ্ঠ জনজীবন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল...

অক্টোবর ২৫, ২০২৬

নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...

অক্টোবর ২৩, ২০২৬

কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৬

কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ:...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting