দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৭
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ, মা মেয়েকে কুপিয়ে জখম

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৪, ২০২১
এপ্রিল ২৪, ২০২১ ০ কমেন্ট 346 ভিউস

হাফিজুর রহমান: জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আদালতের আদেশ কে উপেক্ষা করে জোর পূর্বক জমি দখল কে কেন্দ্র করে সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে মা মেয়েকে রক্তাক্ত জখম করেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামে এঘটনা ঘটে। উক্ত ঘটনায় গুরুত্বর আহত উপজেলার পীরগাজন গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেছা (৪৫) এবং তার কন্যা আরিফা খাতুন (১৭) কে ঐ দিনে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে কালিগঞ্জ উপজেলার পীরগাজন গ্রামের গোলাম রব্বানীর পুত্র ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই গ্রামের এলাই বক্সস গাজীর পুত্র মুছা গাজী (২৮), তরিকুল ইসলাম (২৫), আব্দুল মালেক (৪৫), আব্দুল কাদের এর নামে ঐ বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৮৭৬। পরবর্তীতে গতকাল একই অভিযোগে পৃথক ভাবে আব্দুর রাজ্জাক বাদী হয়ে আরও একটি এজাহার দাখিল করেছে। থানা এবং পীরগাজন গ্রামের শহিদুল, মফিজ, মাদকাটী গ্রামের তরিকুল, আড়ংগাছা গ্রামের আলমগীর সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধি কে জানান পীর গাজন মৌজার জে,এল ১২৯, এস,এ ৭৪, ডিপি ৬৩নং খতিয়ানের ২০৮ দাগের ২৬ শতক জমি নিয়ে পীর গাজন গ্রামে আব্দুর রাজ্জাক গংয়ের সঙ্গে একই গ্রামের এলাই বক্স গাজীর পুত্র মুছা গংয়ের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উক্ত জমি নিয়ে মুছা গং বাদী হয়ে গত ২৪-০৬-২০১৮ ইং তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেুট আদালতে পিটিশান ১০৩৯ নং এ ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের জন্য বিজ্ঞ আদালত সহকারী কমিশনার (ভুমি) কালিগঞ্জ কে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতে নির্দেশের গত ০৪/০৬/২০১৮ ইং তারিখে সহকারী কমিশনার ভুমি আদালতে আব্দুর রাজ্জাকের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করলেও মুছা গংয়ের দায়ের করা মামলা গত ১৯/১০/২০২০ ইং তারিখের আদেশে বিজ্ঞ আদালত স্ব স্ব দখলে শান্তিপূর্ণ সহ অবস্থান করতে আদেশ দেন। আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গত বৃহস্পতিবার পূর্ব পরিকল্পিত ভাবে আব্দুর রাজ্জাক বাড়িতে না থাকার সুযোগে মুছা, তরিকুল, জাকির, আব্দুল মালেক, আব্দুল কাদের, সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত ভাবে জোর পূর্বক বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিক আব্দুর রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেচা এবং কন্যা আরিফা কে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ৯৯৯ ফোন করলে থাকা হতে সহকারী উপ-পরিদর্শক তপন সরকার দ্রুত ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে থানার সহকারী উপ পরিদর্শক তপন সরকার এ প্রতিনিধি কে জানান ঘটনার দিন থানায় জিডি করেছে এখন ভুক্তভোগীরা অভিযোগ দিলে তাহা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে থানায় মামলা
পরবর্তী পোস্ট
ভিসার মেয়াদ শেষ হলে অনুমতি নিয়ে ভারত থেকে ফেরা যাবে

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting