দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৯
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে আপন ভাই কর্তৃক ভাই-বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১, ২০১৯
সেপ্টেম্বর ১, ২০১৯ ০ কমেন্ট 336 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুরে নিজ ভাই বোন তথা ওয়ারেশদের সম্পত্তি ফাঁকি দিয়ে ভুমিসন্ত্রাসী কায়দায় আপন ভাই কর্তৃক সেই সম্পত্তিতে পাকা দোকানঘর নির্মাণ ও দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আলহাজ্ব মৃত শেখ আঃ ছাত্তারের ছেলে শেখ গোলাম বারী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের পিতার মৃত্যুর পর তার নামীয় কালিকাপুর মৌজায় ৪১৩৪ ও ৪১৩৫ দাগে ০.৮৬ শতক সম্পত্তি আমরা ৩ ভাই, এক বোন ও আমার মাতা ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হই। কিন্তু আমাদের মেঝ ভাই পরসম্পদ লোভী, ভুমি সন্ত্রাসী চাঁদাবাজ শেখ হাবিবুল্লাহ আইন আদালতের তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে উক্ত সম্পত্তিতে পাঁকাঘর নির্মাণ শুরু করে। এ সময় আমরা ওই সম্পত্তি ওয়ারেশ হিসেবে দাবী করলে সে আমাদের হুমকি প্রদর্শন করে বলে, উক্ত সম্পত্তির ভাগ তোদের কাউকে দেয়া হবেনা। একই সাথে তার পাকা দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বর জি এম নুরুল হক এবং প্রয়াত চেয়ারম্যান কে এম মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও সমস্যার সুরাহা হয়নি। অথচ উক্ত সম্পত্তিতে বৈধ ওয়ারেশ হিসেবে আমি, আমার ছোট ভাই শেখ নাসির উদ্দীন, বোন রোকেয়া খাতুন ও মাতা জামিলা খাতুন অংশ পাবো। কিন্তু ভুমিদস্যু চাঁদাবাজ হাবিবুল্লাহ হিংস্্র প্রকৃতির হওয়ায় এবং স্থানীয় ভাড়াটিয়া হাকিম বিশ্বাস, তার স্ত্রী ও দুই সন্তানের সহযোগিতায় সন্ত্রাসী ষ্টাইলে ওয়ারেশদের ভাগ ফাঁকি দিয়ে গায়ের জোরে সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে ন্যায় বিচারের দাবীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার খবর জানতে ভুমিদস্যু চাঁদাবাজ হাবিবুল্লাহ ক্ষিপ্ত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। মোবইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে আমার ও আমার ছোট ভাই নাসিরকে গলায় পা দিয়ে উঠে দাড়াবে, খুন জখম করবে মর্মে হুমকি প্রদর্শন করে। এমতাবস্থায় তিনি (গোলাম বারী) ওয়ারেশ ফাঁকি দেয়া ভুমিদস্যু চাঁদাবাজ হাবিবুল্লাহ’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ উক্ত সম্পত্তি সঠিকভাবে ভাগ বন্টন করে যে যার অংশে ঘর নির্মাণ করতে পারেন তার ব্যবস্থা গ্রহনে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ
পরবর্তী পোস্ট
কলারোয়ার মেয়ে সুপ্রীয়া গাইন উচ্চ শিক্ষা লাভের জন্য সুইডেন যাচ্ছে

রিলেটেড পোস্ট

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...

সেপ্টেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ, আহত ১

সেপ্টেম্বর ৫, ২০২৬

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...

সেপ্টেম্বর ১, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting