দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:০৭
জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা: মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত...
সাতক্ষীরায় ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত, ভালো মানের...
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের বিভিন্ন সড়কের বেহাল দশায় ইটভাটার গাড়িকে দায়ী করছে স্থানীয়রা

কর্তৃক kobirubel.satnadee জুন ২১, ২০২০
জুন ২১, ২০২০ ০ কমেন্ট 331 ভিউস

হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলার সদর হতে ১২টি ইউনিয়নের সংযোগ সড়ক গুলোর বেহাল দশা দীর্ঘদিনের। গত কয়েক দিনের বৃষ্টিতে মহা দূর্ভোগ সৃষ্টি হয়েছে এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। কালীগঞ্জ হতে কুশুলিয়া, কৃষ্ণনগর, ঝাপালী, ভাড়াশিমলা, হাসপাতাল রোড, টার্মিনাল, তারালী সড়কের পন্যবাহী গাড়ীর চালক যাত্রী ও পথচারীরা প্রতিদিন করোনার ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করছে। ভাঙ্গা এই সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলেছে। ভাঙ্গা, কাঁদা আর গর্ত দেখেই অনেকেই উন্নয়নের ছোয়া নিয়ে যুদ্ধ বিদ্ধস্ত দেশের সঙ্গে তুলনা করেছেন। আর অধিকাংশ এই রাস্তা গুলোর সর্বনাশের জন্য ইট ভাটার গাড়ি কে দায়ী করেছেন। ঠেকরা গ্রামের জামাল, নজরুল, মামুন, গোবিন্দপুর গ্রামের ইসলাম, শহিদ, দাঁদপুর গ্রামের খালিদ, রাজু শওকত সহ একাধিক ব্যক্তি বলেন উপজেলার বিভিন্ন ইট ভাটার মালিকদের ভাটার পরিবহনের কারণে উপজেলা হতে বিভিন্ন ইউনিয়নের সড়ক গুলোর সর্বনাশ হয়েছে। ট্রাক, ড্রাম্পার, ট্রলি থেকে মাটি পড়ার কারণে বৃষ্টিতে পুরা রাস্তাটি কর্দমক্ত হয়ে গেছে। এতে করে রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ায় দূর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। কালিগঞ্জ হতে বাঁশতলা পর্যন্ত ১০ কিঃ মিঃ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। অথচ দীর্ঘ এক যুগ ধরে রাস্তার বেহাল দশা পড়ে থাকলেও দেখার কেউ নেই।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন সাতনদীকে বলেন জুন মাসের পরে ৫ কোটি টাকা করে ভাগ করে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি উপজেলার অন্যান্য রাস্তা গুলো জুনের পরে বরাদ্দ চেয়ে সংস্কারের ব্যবস্থা করা হবে। উপজেলার ঠেকরা গোবিন্দপুর সড়কের পাশে ইট ভাটার মাটি পরিবহনের জন্য কালিগঞ্জ হতে কুশুলিয়া কৃষ্ণগর সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। জানা যায়, ইট ভাটার মালিক ভাটার জন্য ট্রাক, ট্রলি, ডাম্বার দিয়ে বাইরে থেকে মাটি আনছেন। ট্রাক থেকে মাটি পড়ে স্তুপ হয়ে যাচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তা দিয়ে যে কোন যানবাহন গুলো নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ প্রতিকার চেয়ে তারা অনেক বার উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েছেন কিন্তু ভাটা মালিকদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে এ বছর বর্ষার শুরুর পর রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। যে রাস্তায় যেতে ৩০ মিনিট সময় লাগার কথা সেখানে লাগছে ১ থেকে দেড় ঘন্টা। বৃষ্টির পানি জমে খানা খন্দে ডোবায় পরিনত হয়েছে। মালবাহী গুলো ভাঙ্গা রাস্তার কারণে উল্ট্রে পড়ে থাকতে দেখা গেছে। এলাকার এবং উপজেলার জনপ্রতিনিধিরা ভোটের আগে ভোট পাওয়ার আশায় উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তার আশ্বাস শুধু প্রতিশ্রুতি থেকে যায়।

উপজেলার উন্নয়নে টি,আর, কাবিখা সহ বিভিন্ন উন্নয়ন মুখী কর্মকান্ড শুরু কাগজে কলমে কিন্তু বাস্তবে প্রকল্পে মিল খুজে পাওয়া খুবই কঠিন। অনেক প্রকল্পে কাগজ কলমে প্রকল্প পাওয়া গেলেও বাস্তবে অনেক প্রকল্প খুজে পাওয়া যায় না। কালিগঞ্জ উপজেলার ভঙ্গুর বেহাল দশার রাস্তার হাত থেকে কবে রেহাই পাবে সেই প্রত্যাশায় তাকিয়ে আছে উপজেলাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে পথে কাটা দেয়ায় একটি পরিবার অবরুদ্ধ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

রিলেটেড পোস্ট

জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...

মে ১৮, ২০২৬

কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি

মে ১৭, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

কালিগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়ম  জনসাধারণ চরম দুর্ভোগে:

মে ১১, ২০২৬

মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...

মে ১০, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting