দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩০, ২০২৩
আগস্ট ৩০, ২০২৩ ০ কমেন্ট 300 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিএম নুরুল ইসলামের বিরুদ্ধে তদন্তে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারে পক্ষ থেকে খুলনা বিভাগীয় কশিনার ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের গোপী রঞ্জন অধিকারীর ছেলে শ্যামসুন্দর অধিকারী (৩৮) জানান, তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর (জেএল-৫৬) মৌজায় আরএস নং-১২৯ ও ১৯৪ খতিয়ান এর খারিজ ৬৪০ নং খতিয়ানে ৭৭ দাগে ১১ শতক জমি কিনে সেখানে বাড়িঘর নির্মাণ করে পরিবার নিয়ে দীর্ঘ ১৮ বছর যাবত বসবাস করছেন। বাড়িতে যাতায়াতের জন্য ব্যক্তিগত মালিকানাধীন রাস্তা নিয়ে প্রতিবেশী শেখ শাহাজালল গং বেশ কিছুদিন যাবত তাদের নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর প্রতিকার চেয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিঃ ১০৪৩/২৩ (১৪৫ ধারা) নং মোকদ্দমা দাখিল করেন শ্যামসুন্দর অধিকারী। এর প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহার আলী কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিএম নুরুল ইসলামকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিএম নুরুল ইসলাম প্রতিপক্ষ শেখ শাহাজালাল গং দ্বারা প্রভাবিত হয়ে নোটিশ ছাড়াই আকস্মিকভাবে নালিশী জমিতে উপস্থিত হয়ে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, পক্ষপাতমূলক অবাস্তব একটি তদন্ত প্রতিবেদন তৈরীপূর্বক গত ১৭/০৮/২৩ খ্রি. তারিখে ১৪৮ (যুক্ত)/এস নং স্মারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। লিখিত অভিযোগে শ্যামসুন্দর অধিকারী আরও জানান, আদালত থেকে তদন্ত প্রতিবেদন সংগ্রহ করার পর তিনি রীতিমতো হতভম্ব হয়ে গেছেন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ বিচারক কোন পদক্ষেপ নিলে পরিবার নিয়ে সেখানে বসবাস করতে পারবেন না। কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কেন মিথ্যা, মনগড়া অবাস্তব তদন্ত প্রতিবেদন দিলেন সে ব্যাপারে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্যামসুন্দর অধিকারী। অভিযোগের বিষয়ে জানার জন্য কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিএম নুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে বৃদ্ধের মৃত্যু নিয়ে ধ্রমজাল!
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের ধলবাড়িয়ায় জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting